Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

মোবাইলে খেলতে গিয়ে অনলাইনে গাড়ি কিনলো এক বছরের শিশু

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: July 11, 2013 | 2:39 PM

বাবার মোবাইল নিয়ে খেলতে খেলতে অনলাইনে একটি গাড়ি কিনে ফেলল এক বছরের শিশু। এই বয়সে হয়তো কেউ মোবাইল সেটট ঠিকমতো ধরতে পারে না। প্রযুক্তির উন্নতি তাকে সেটা ধরে খেলা করতেও শিখিয়েছে। খবর এনডিটিভির।
যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের পোর্টল্যান্ড শহরের বাসিন্দা পল স্ট্যাউট ও ক্রিস্টেন স্ট্যাউটের এক বছরের মেয়ে সোরেলা। বাবার স্মার্টফোন নিয়ে খেলায় মগ্ন থাকে সে। একদিন ২২৫ ডলার মূল্যের ১৯৬২ অস্টিন হিলে স্পিরিট মডেলের একটি গাড়ির মালিক হয়েছেন বলে নোটিস পান পল। তিনি এর আগে এধরনের একটি গাড়ি কেনার চিন্তা করেছিলেন। কিন্তু কীভাবে গাড়ির মালিক হলেন সেটি ভেবে পান না। আর এর অনুসন্ধানে গিয়ে জানতে পারেন, তার মেয়েই ই-বে অ্যাপ্লিকেশনে লগইন করে গাড়ি ক্রয় করে ফেলেছে। উল্লেখ্য, ই-বে অ্যাপ্লিকেশনে খুব সহজে ক্রয়-বিক্রয় সম্পন্ন করা যায়। পল বলেন, ভাগ্য ভাল যে সে ৩৮ হাজার ডলার মূল্যের পোরশে গাড়ি কিনে ফেলেনি। এটিকে স্মরণীয় উপহার হিসেবে দেখছেন পল ও ক্রিস্টিনা দম্পতি। তারা ঠিক করে ফেলেছেন যে, সোরেলার ১৬তম জন্মবার্ষিকীতে অথবা উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপনী শেষে গাড়ি উপহার দেবেন তারা। একই সঙ্গে এধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে দম্পতি মোবাইলে নতুন পাসওয়ার্ড দিয়েছেন এবং সব ধরনের অ্যাপ্লিকেশন মুছে ফেলেছেন।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV