Thursday, 23 July 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
সব ক্যাটাগরি

মেয়ের স্কার্টের আকার নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা!

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: February 5, 2011 | 10:00 AM

ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার দুই মেয়ে মালিয়া আর শাশা। বয়সে তারা এখনও শিশু। তবে এখনই ওবামা তার বড় মেয়ে মালিয়ার স্কার্ট নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। উদ্বেগটা এমনই যে এ নিয়ে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনাও শুরু করেছেন। ভারতের অনলাইন ট্যাবলয়েড মিড ডে জানায়, গত বৃহস্পতিবার ন্যাশনাল প্রেয়ার ব্রোকফাস্ট অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ওবামা নিজেই এ তথ্য তুলে ধরেন। প্রার্থনা বিষয়ে গুরুগম্ভীর বক্তব্য দেয়া শুরু করলেও এক সময় তাতে রসিকতার উপাদান ঢুকিয়ে দেন তিনি। বক্তব্যে স্ত্রী মিশেল ও বড় মেয়ে মালিয়ার প্রসঙ্গ টানেন তিনি। মেয়ের প্রসঙ্গে তিনি বলেন, আমার প্রার্থনা কখনো কখনো খুব বিষয়ভিত্তিক হয়। যেমন মাঝে মধ্যে আমি বলি, ঈশ্বর! মালিয়া যখন প্রথম নাচের অনুষ্ঠানে যাবে, যেখানে অনেক ছেলেও থাকবে, আমাকে সে দৃশ্য সহ্য করার মতো ধৈর্য দিও। ঈশ্বর! সে যখন ওইসব পার্টিতে নাচবে তুমি তার স্কার্টটা একটু লম্বা করে দিও! স্ত্রী সম্পর্কে তিনি বলেন, ঈশ্বরকে ধন্যবাদ। মিশেল আমার সঙ্গে রয়েছে এবং পিতৃত্বের স্বাদ পেতে সহায়তা করেছে বলে। নিজের পদ সম্পর্কে তিনি বলেন, একজন মানুষকে প্রার্থনার প্রয়োজন বুঝিয়ে দিতে প্রেসিডেন্সি বা প্রেসিডেন্টের কার্যভার হচ্ছে একটি অদ্ভুত উপায়!
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV