Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

মোটা হওয়ার বিড়ম্বনা

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: July 27, 2013 | 2:56 PM

ডেস্ক: মোটা হওয়ায় প্রচণ্ড ফাঁদে পড়েছেন দক্ষিণ আফ্রিকার এক শেফ। তাকে নিউজিল্যান্ড পরিষ্কার বলে দিয়েছে, এত মোটা মানুষকে তাদের দেশে বসবাস করতে দেয়া যাবে না। ফলে ভীষণ এক জটিল পরিস্থিতিতে পড়েছেন শেফ আলবার্ট বুইতেনহুইস। তার ওজন ১৩০ কেজি। এত বেশি ওজন গ্রহণযোগ্য নয়। এমন নোটিশ পাওয়ার পর তিনি ওজন কমিয়েছেন ৩০ কেজি। তা সত্ত্বেও এখন তাকে নিউজিল্যান্ড থেকে বহিষ্কার করা হতে পারে। তিনি ৬ বছর আগে নিউজিল্যান্ডের ক্রিস্টচার্চ শহরে গিয়ে কাজ শুরু করেন। গতকাল এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, মোটা মানুষদের দেশ হিসেবে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ড অন্যতম। সেখানে শতকরা প্রায় ৩০ ভাগ মানুষ অতিরিক্ত মোটা। ২০০৭ সালে শেফ আলবার্ট বুইতেনহুইস ও তার স্ত্রী মারথি পাড়ি জমান ক্রিস্টচার্চ শহরে। তখন তার ওজন ছিল ১৬০ কেজি। ওই সময় থেকে তাদের ভিসা নবায়ন করতে খুব কমই সমস্যায় পড়তে হয়েছে। মারথি বলেছেন, আমরা প্রতি বছর যখন ভিসার জন্য আবেদন করেছি তখন তারা কোন ইস্যু তোলেনি। তারা কখনও আলবার্ট বুইতেনহুইসর অতিরিক্ত ওজন বা তার স্বাস্থ্যগত বিষয় সামনে তুলে ধরে নি। আলবার্ট বুইতেনহুইস ভীষণ ওজন হলেও তারা এ বিষয়টি মাথায় নেয় নি। কিন্তু এ বছর মে মাসের শুরুতে তাদের ভিসা নবায়ন আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে আলবার্ট বুইতেনহুইসর অতিরিক্ত ওজনের কারণে। এক্ষেত্রে আসল সত্য যেটা তা হলো- আমরা যখন প্রথম নিউজিল্যান্ডে আসি তখন আমার স্বামীর ওজন তো এখনকার ওজনের অনেক কম ছিল। আলবার্ট বুইতেনহুইসর সামপ্রতিক ওজন কমানোর কথা তুলে ধরে নিউজিল্যান্ডের অভিবাসনবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছেন। কিন্তু অভিবাসনবিষয়ক এক মুখপাত্র জানিয়ে দিয়েছেন আলবার্ট বুইতেনহুইসরের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। কারণ তিনি অতিরিক্ত মোটা। এত মোটা হওয়ায় তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। ওই কর্মকর্তা বলেছেন, নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের খরচ কম রাখতে সব অভিবাসীকে গ্রহণযোগ্য ওজনের মধ্যে থাকতে হবে।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV