Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

মোনালিসা:বিখ্যাত এই চিত্রকর্ম নিয়ে নতুন করে আবার রহস্য সৃষ্টি হয়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: December 14, 2010 | 10:05 AM

ভিঞ্চির আঁকা চিত্রকর্ম মোনালিসাভিঞ্চির আঁকা চিত্রকর্ম মোনালিসা। বিখ্যাত এই চিত্রকর্ম নিয়ে নতুন করে আবার রহস্য সৃষ্টি হয়েছে। ইতালির একজন গবেষক দাবি করেছেন, রেনেসাঁ যুগের শিল্পী লেওনার্দো দ্য ভিঞ্চির আঁকা চিত্রকর্ম ‘মোনালিসা’র চোখে একাধিক বর্ণ লেখা রয়েছে। বিখ্যাত এই চিত্রকর্ম নিয়ে নতুন করে আবার রহস্য সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, মার্কিন লেখক ড্যান ব্রাউনের লেখা বই দ্য ডা ভিঞ্চি কোড (২০০৩) এবার বাস্তব হয়ে উঠছে।গত রোববার গবেষক সিলভানো ভিনসেতি দাবি করেছেন, মোনালিসার দুই চোখে কয়েকটি বর্ণ রয়েছে। এখান থেকে ওই ছবিটির মডেল কে ছিলেন, তা জানা সম্ভব হতে পারে। এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি মোনালিসা নামের চিত্রকর্মটিতে লেওনার্দোর মডেল হিসেবে কে ছিলেন।
প্রচলিত ধারণা হচ্ছে, ইতালির ফ্লোরেন্সের এক বণিকের স্ত্রী ছিলেন সেই মডেল। যাঁর নাম ছিল লিসা গেরারদিনি। কিন্তু ইতালির সাংস্কৃতিক ঐতিহ্যবিষয়ক জাতীয় কমিটির সভাপতি ভিনসেতি বলছেন, মোনালিসার ডান চোখের মণিতে ‘এল’, ‘ভি’ বর্ণ দুটি লেখা রয়েছে; যা লেওনার্দোর নামের আদ্যক্ষর। আর বাঁ চোখে রয়েছে ‘বি’ অথবা ‘এস’ বর্ণ বা ‘সি’, ‘ই’ বর্ণদ্বয়। এ দুটি বর্ণও কোনো অর্থ বহন করে এবং সম্ভবত তা এই চিত্রকর্মটির মডেলের পরিচয় বহন করছে। তাঁর মতে, ফ্লোরেন্সের বণিকের স্ত্রী নন, বরং মোনালিসার মডেল ছিলেন অন্য কোনো নারী। কারণ লেওনার্দো ছবিটি ইতালির মিলান শহরে বসে এঁকেছিলেন।
ভিনসেতি আরও জানিয়েছেন, চিত্রকর্মটির পেছনের দিকে ‘১৪৯’ এ তিনটি সংখ্যা লেখা আছে এবং চতুর্থ একটি সংখ্যা মুছে ফেলা হয়েছে। সম্ভবত ১৪৯০ সালে মিলানে থাকার সময় ছবিটি আঁকা হয়েছিল বোঝাতেই এই সংকেত রেখেছিলেন লেওনার্দো।
দ্য ডা ভিঞ্চি কোড বইয়ের কাহিনিতে ড্যান ব্রাউন লিখেছেন, মোনালিসা নামটি আসলে মিসরীয় দেবী আমন এলইসার নাম থেকে এসেছে।
ভিনসেতি বলেন, ‘লেওনার্দো প্রতীক ও সংকেতের প্রতি অনুরক্ত ছিলেন। এগুলো ব্যবহার করে তিনি বার্তা পৌঁছাতে চেয়েছেন। তিনি আমাদের জানাতে চেয়েছেন, মোনালিসার মডেল কে ছিলেন। সে জন্যই ছবির চোখে সূত্র রেখে গেছেন।’ আগামী মাসে এ ব্যাপারে গবেষণা শেষ করবেন বলে জানিয়েছেন তিনি। গার্ডিয়ান অনলাইন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV