Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

মোবাইলে চার্জ দেওয়ার নতুন পদ্ধতি

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: February 14, 2013 | 12:43 PM

কফির কাপের সাহায্যে মোবাইল চার্জঅনলাইন ডেস্ক : গরম কফি আর ঠান্ডা বিয়ার এ দুই রকমের পানীয় ব্যবহার করে মোবাইল ফোনে চার্জ দেওয়া যাবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইপিফানি ল্যাবস নামের একটি প্রতিষ্ঠান এমন একটি যন্ত্র উদ্ভাবন করেছে যা কফি কাপের উষ্ণতা আর বিয়ার মগের শীতলতা কাজে লাগিয়ে বিদ্যুত্ উত্পন্ন করতে পারে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজম্যাগের একটি প্রতিবেদন অনুযায়ী, ‘ইপিফানি ওয়ান পাক’ নামের এ যন্ত্রটি জরুরি চার্জের প্রয়োজনে ব্যবহার করা যাবে। যন্ত্রটিতে ব্যবহার করা হয়েছে স্টার্লিং ইঞ্জিন যা তাপের তারতম্যে বিদ্যুত্ উত্পাদন করতে পারে। সহজে স্থানান্তরযোগ্য ইপিফানি ওয়ান পাক যন্ত্রটির দুটি অংশ রয়েছে যার একদিকে গরম কফি আর অন্যদিকে ঠান্ডা পানীয় রাখা যায়। যন্ত্রটির সঙ্গে রয়েছে ইউএসবি পোর্ট। ইউএসবি নির্ভর পণ্যগুলোতে সহজেই এ যন্ত্রটির সাহায্যে চার্জ দেয়া যায়। ইপিফানি ল্যাবসের গবেষকেদের দাবি, কফি যথেষ্ট গরম থাকলে আইফোন বা অ্যান্ড্রয়েডের মতো স্মার্টফোন চার্জ হতেও খুব বেশি সময় লাগে না। সহজে স্থানান্তরযোগ্য ও জরুরি কাজে ব্যবহূত এ যন্ত্র বাজারে আনার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি। বর্তমানে যন্ত্রটি তৈরির জন্য অর্থ সংগ্রহ করছে ইপিফানি ল্যাবস।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ