মোবাইল ফোনের ডান বাম!
আপনি ডানহাতি নাকি বাঁহাতি? আপনার যে হাত বেশি চলে সেই দিকের কানের কাছে মোবাইল ফোন ধরে কথা বলার সম্ভাবনা বেশিই। যুক্তরাষ্ট্রের হেনরি ফোর্ড হাসপাতালের গবেষকেরা মোবাইল ফোনের ব্যবহারের সঙ্গে মস্তিষ্কের ক্যানসারের যোগসূত্র খুঁজতে এ গবেষণা করেন। সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সায়েন্সনিউজ ডেইলি। যুক্তরাষ্ট্রের গবেষকেরা জানিয়েছেন, মোবাইল ফোন ব্যবহারের সময় হাত ও কানের ব্যবহারের সঙ্গে মস্তিষ্ক প্রত্যক্ষভাবে জড়িত। ব্যবহারকারী কোন হাতে মুঠোফোন ধরবেন এবং কোন কানের কাছে ধরে কথা বলবেন তা নির্ধারণ করে মস্তিষ্ক। গবেষকেরা জানান, যাঁদের মস্তিষ্কের বাঁ দিক সক্রিয় থাকে তাঁরা সাধারণত ডানহাতে বেশির ভাগ সময় মোবাইল ফোন ব্যবহার করেন এবং ডানদিকের কানের কাছে তা ধরে কথা বলেন। গবেষকেদের দাবি, মস্তিষ্কের প্রাধান্যের সঙ্গে মোবাইল ফোন ব্যবহারে কানের বিষয়টির সম্পর্ক রয়েছে। গবেষকেরা দেখেছেন, শতকরা ৭০ ভাগ মানুষ তাঁর চালু হাতটির দিকের কানেই মোবাইল ফোন ধরে কথা বলেন। গবেষকেরা জানিয়েছেন, ৯৫ শতাংশ মানুষের বাম দিকের মস্তিষ্ক কাজ করে তাই তাঁরা ডানহাতি এবং ডানকানে মোবাইল ফোন ব্যবহার করেন। গবেষকেরা তাঁদের এ গবেষণায় মস্তিষ্কে ক্যানসারের সঙ্গে মোবাইল ফোন ব্যবহারের কোনো সম্পর্ক খুঁজে পাননি বলেই দাবি করেছেন।প্রথম আলো
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি