মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সাবেক চেয়ারম্যান প্রবীণ প্রবাসী আসাদ উদ্দিন বটলের আরোগ্য কামনায় নিউইয়র্কে দোয়া মাহফিল (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/261166909132563
ইউএসএনিউজঅনলাইন.কম: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব আসাদ উদ্দিন বটলের আশু রোগ মুক্তি কামনায় নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ মে সোমবার বাদ আছর ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সভায় আলহাজ্ব আসাদ উদ্দিন বটলের আরোগ্য কামনা সহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার জন্য দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া ও সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর। এসময় বড়লেখা উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আসাদ উদ্দিন বটল নিজেও তার আশু রোগ মুক্তির জন্য সকলের দোয়া কামনা করেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তার বড় ছেলে মিশিগান বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট জালাল চৌধুরী প্রমুখ।

এসময় আরও ছিলেন আসাদ উদ্দিন বটলের ছেলে মিসবা আহমেদ ও মিফতাহ আহমেদ, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট মনজুর চৌধুরী জগলু, এম এ হাসান বাতির, মিজানুর রহমান, নজির উদ্দিন, আবুল হোসেন, আক্তার আহমেদ উনু, আব্দুল মতিন মাককু, আনছার আলি, আহমদ আলি, এম এ করিম বাবুল, সুমন আহমেদ, আবুল খায়ের কাজল, আব্দুল গাফফার তারেক সহ গন্যমান্য ব্যক্তি ও মুসল্লী বৃন্দ।

দোয়া শেষে মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য, নিউইয়র্কের ব্রঙ্কসের প্রবীণ প্রবাসী মৌলভীবাজারের জুড়ি-বড়লেখার বাসিন্দা আলহাজ্ব আসাদ উদ্দিন বটল সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের