Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মৌলভীবাজার জেলা সমিতির নির্বাচনে মিনহাজ সভাপতি কাইউম সাধারণ সম্পাদক নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: May 25, 2012 | 8:45 AM

 

নিউইয়র্ক : সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ আহমদকে সভাপতি ও সাবেক কার্যকরি সদস্য মোহাম্মদ কাইউমকে সাধারণ সম্পাদক করে মৌলভীবাজার জেলা সমিতির কার্যকরি কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সমিতির নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী কার্যকরি পরিষদের মোট ১৯টি পদের কোনটিতেই কোন প্রতিদ্বন্দ্বীতা হয়নি। গত ২০ মে, সন্ধ্যা সাড়ে ৭টায় এস্টোরিয়ার থার্টি সিক্স এভিনিউস্থ লাকি রেস্টুরেন্টে মৌলভীবাজার জেলা সমিতি ইউএসএ ইনক-এর দ্বিতীয় কাউন্সিল সভায় অনুষ্ঠিত নির্বাচন পর্বটি পরিচালনা করেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার আব্দুস সোবহান। তাকে সহায়তা করেন নির্বাচন কমিশনের সদস্য শাহাব উদ্দীন চৌধুরী ও সমিতির বর্তমান কমিটির সভাপতি আজমল হোসেন খান। নির্বাচন কমিশনের অপর সদস্য সিরাজউদ্দীন সোহাগ এদিন অনুপস্থিত থাকলেও নির্বাচনী কর্মকার প্রস্তুতি ও ব্যবস্থাপনায় তিনি সর্বাত্মক সহায়তা প্রদান করেছেন। সভায় প্রত্যক্ষ নমিনেশন গ্রহণ, প্রত্যাহার ও গোপন ব্যালটে কাউন্সিল সদস্যদের ভোট প্রদানের মাধ্যমে অত্যন্ত শৃঙ্খলার মধ্য দিয়ে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।

 

নির্বাচনে কার্যকরি কমিটির বিভিন্ন পদে যারা নির্বাচিত হয়েছেন : সভাপতি- মিনহাজ আহমদ, সহ সভাপতি (১) আবুল হাই তরফদার (দুলাল), সহ-সভাপতি (২) গিয়াস উদ্দীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইউম, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুল হক শিবলু, কোষাধ্যক্ষ মোহন ইসলাম, সহ কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বশির খান, প্রচার সম্পাদক জাবেদ আহমদ, সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক সম্পাদক হারুন আলী, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাহ জরিপ, মহিলা বিষয়ক সম্পাদক সাজনা তরফদার, কার্যকরি সদস্য (১) শামিম চৌধুরী, কার্যকরি সদস্য (২) আনকার মিয়া, কার্যকরি সদস্য (৩) হারুন আহমদ, কার্যকরি সদস্য (৪) নজরুল ইসলাম, কার্যকরি সদস্য (৫) সেলিম খান, কার্যকরি সদস্য (৬) সৈয়দ কমরু আলী মামুন, এবং কার্যকরি সদস্য (৭) আহমেদ জিলু।

সমিতির আধুনিক, কার্যকর ও বাস্তবানুগ গঠনতন্ত্রের বিধি অনুযায়ী প্রতিষ্ঠিত কাউন্সিল কমিটির এই সভায় সভাপতিত্ব করেন কাউন্সিল কোঅর্ডিনেটর মিনহাজ আহমদ এবং সভা পরিচালনা করেন কাউন্সিল কো-কোঅর্ডিনেটর নজরুল হক, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত উচ্চ-পদস্থ সরকারি কর্মকর্তা মোহাম্মদ হাফিজ আহমদ। নির্বাচনের বেসরকারি ফল ঘোষণার পর মোহাম্মদ হাফিজ আহমদ সংক্ষিপ্ত বক্তব্যে নির্বাচিত কমিটিকে অভিনন্দিত করেন এবং উপস্থিত সবাইকে দেশে ফেলে আসা আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব এবং দেশবাসীদের পক্ষ থেকে দেশে বেড়াতে যাওয়ার আহ্বান জানান। বর্তমান কার্যকরি কমিটির সভাপতি আজমল হোসেন খান সমিতির এই নির্বাচন করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি নির্বাচন কমিশন এবং কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কাউন্সিল অধিবেশনের সভাপতি মিনহাজ আহমদ সমিতির আগামী কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের আহ্বান ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV