Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র উদ্যোগে মরহুম জলিলের স্মৃতিচারণ ও ক্রেস্ট প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: January 23, 2020 | 12:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মৌলভী বাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের উদ্যোগে ট্রাস্ট্রি বোর্ডের সদস্য মরহুম আব্দুল জলিল ও ভাইস প্রেসিডেন্ট আব্দুস সহিদ হামজার শশুর-শাশুড়ীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জালালবাদ এসোসিয়েশনের সদ্য সমাপ্ত নির্বাচনে মৌলভীবাজার জেলার নব নির্বাচিত সদস্যদেরও সম্মানা প্রদান করা হয়। খবর ইউএনএ’র।

এস্টোরিয়াস্থ জালালাবাদ এসোসিয়েশন কার্যালয়ে গত রোববার অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফজলুর রহমান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের সভাপতি কামাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান সৈয়দ শওকত আলী, আবু সুফিয়ান আহমদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাসুক মিয়া, সহ সভাপতি আব্দুস সহিদ হামজাহ, কোষাধ্যক্ষ মইনুল ইসলাম, সাবেক জালালাবাদ সভাপতি বদরুন্নাহার খান মিতা, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বোরহান, জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আহবাব চৌধুরী খোকন, পার্ক চেস্টার জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক নজরুল হক, ডিজিটাল ট্রাভেলসের স্বত্বাধিকারী নজরুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জেড এ চৌধুরী জুয়েল, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাসুদুল হক সানু, সাবেক সভাপতি মোস্তফা কামাল, শ্রীমঙ্গল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক চমন এলাহি, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের ট্রাস্ট্রি বোর্ড সদস্য আজিজুর রহমান, নাসির উদ্দীন, শাহান খান, আবুল হাসান পংকি মিয়া, উপদেষ্টা প্রধান তুতিউর রহমান, শাহ রকিব আলী, গিয়াস উদ্দীন, আবু সুফিয়ান চৌধুরী, জহির মিয়া ও আবুল কালাম মতিন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নুরে আলম জিকু, মঞ্জুর হোসেন চৌধুরী জগলু, শাহ আলাউদ্দীন, বাকী, শাহ আলা উদ্দীন, জাবেদ আহমদ, সৈয়দ জিলাদুর রহমান, সৈয়দ মিলাদুর রহমান, লিটন মিয়া, আরজান খান, কামরুল ইসলাম, এনায়েত হোসেন জালাল, রেনু মিয়া, রুমেল মিয়া, মিলাদ হোসেন, শামসুল ইসলাম, জোবায়ের এ খান জুয়েল, মাসুক আহমদ সুজন, লুৎফুর রহমান, হেলালুর রহমান খান, শাহ মাহবুব, কামরুল ইসলাম সিরাজী, রিপন মিয়া, রিমন মিয়া, খলিলুর রহমান, মুজিবুর রহমান রেনু, মিজানুর রহমান, আশরাফ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মরহুম আব্দুল জলিলের স্মুতি চারণ করে বলেন, তিনি ছিলেন সবার প্রিয় একজন পরোপকারী স্বজ্জন মানুষ। মানুষের উপকার করাই ছিল তার জীবনের উদ্দেশ্য। এজন্য তিনি শত্রু মিত্র নির্বিশেষে সবার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। বক্তারা মরহুম আব্দুল জলিলের রুহের মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মিলাদ পরিচালনা করেন হাফিজ জুলকিফ চৌধুরী।
অনুষ্ঠানের দ্বিত্বীয় পর্বে ছিল জালালাবাদ এসোসিয়েশনে নির্বাচিত মৌলভীবাজার জেলা প্রতিনিধিদের সম্মাননা প্রদান। এতে জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি (মৌলভীবাজার জেলা) হিসেবে নির্বাচিত মঞ্জুর হোসেন চৌধুরী জগলু, কোষাধ্যক্ষ মইনুল ইসলাম, সদস্য মিজানুর রহমানকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সাবেক ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবু সুফিয়ান আহমদকে ক্রেস্ট দিয়ে সম্মানা জানানো হয়।
সভাপতির বক্তব্যে ফজলুর রহমান অনুষ্ঠানটি সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশকে গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV