Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ম্যান্ডেলার স্মৃতির রোবেন দ্বীপে গেলেন ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: July 1, 2013 | 12:30 PM

ম্যান্ডেলার স্মৃতির রোবেন দ্বীপে গেলেন ওবামাদক্ষিণ আফ্রিকার সংগ্রামী নেতা নেলসন ম্যান্ডেলার স্মৃতিবিজড়িত রোবেন দ্বীপ পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বর্ণবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তত্কালীন শ্বেতাঙ্গ সরকারের রোষানলে পড়ে দক্ষিণ আফ্রিকার এই দ্বীপের একটি কারাগারে দীর্ঘ ১৮ বছর বন্দী ছিলেন ম্যান্ডেলা। গতকাল রবিবার কারাগারের যে সেলে ম্যান্ডেলা ছিলেন সেই সেলটিও পরিদর্শন করেন ওবামা। খবর বিবিসির।
নিজের জীবনের ব্যক্তিগত নায়ক অসুস্থ ম্যান্ডেলাকে শ্রদ্ধা জানাতেই রোবেন দ্বীপে যান ওবামা। ম্যান্ডেলার পরিবারের সঙ্গে সাক্ষাতের একদিন পরই তিনি সেখানে গেলেন। কারাগারের সেলে ওবামার এটা দ্বিতীয়বারের মতো পরিদর্শন। এর আগে ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের সিনেটর হিসেবে তিনি সেলটি পরিদর্শন করেছিলেন। ওবামা সেলটির ভেতরে প্রবেশ করেন এবং জানালা দিয়ে তাকিয়ে বাইরের দৃশ্য দেখেন। সেলের ভেতরে ম্যান্ডেলার ব্যবহার্য জিনিসপত্র সাজানো ছিল। ওবামা পরে অতিথি বইয়ে এক মন্তব্যে লেখেন, রোবেন দ্বীপের এই বীরের জন্য বিশ্ববাসী কৃতজ্ঞ। আমাদের এটা স্মরণ রাখতে হবে যে, কোনো সেলই মানুষের আত্মশক্তিকে ব্যর্থ করে দিতে পারে না।
গত শুক্রবার ওবামা বলেন, ম্যান্ডেলার সংগ্রাম বিশ্ববাসীর কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। মার্কিন প্রেসিডেন্ট মান্ডেলাকে হাসপাতালে দেখতে যাননি। তবে শনিবার তিনি ম্যান্ডেলার পরিবারের সঙ্গে সাক্ষাত্ করেন এবং টেলিফোনে হাসপাতালে ম্যান্ডেলার পাশে থাকা তার স্ত্রীর সঙ্গে কথা বলেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গে ওবামা গতকাল রবিবার ম্যান্ডেলার আরোগ্য কামনায় আয়োজিত প্রার্থনায় অংশ নেন।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV