ম্যারাডোনার বেতন ১০ থেকে ৩৪.৫ মিলিয়ন ডলার!

ডিয়েগো ম্যারাডোনা-ছবি: রয়টার্স।
ইউএসএনিউজ ডেস্ক: সর্বকালের সেরা ফুটবলারদের অন্যতম তিনি। আর্জেন্টিনার ৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক। গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপে দেখা-শোনা করেছেন লিওনেল মেসিদের। আর্জেন্টিনার সাবেক এই কোচ দায়িত্ব নিয়েছেন অখ্যাত এক ক্লাব ‘আল ওয়াসলের’। ডিয়েগো ম্যারাডোনাকে নিজেদের করে পেতে কি পরিমাণ অর্থ খরচ করেছে সংযুক্ত আরব আমিরাতের ক্লাবটি? ম্যারাডোনার বেতন বা বার্ষিক সম্মানী নিয়ে সবার আগ্রহ থাকাটাই স্বাভাবিক। তবে প্রশ্নের সমাধানটা পাওয়া যাচ্ছে না এখনই। ম্যারাডোনা বা ক্লাব কর্তৃপক্ষ কেউই যে আর্থিক চুক্তি নিয়ে কথা বলতে রাজি নয়!
মিডিয়ায় গুঞ্জন, চুক্তি অনুযায়ী ম্যারাডোনাকে ১০ থেকে ৩৪.৫ মিলিয়ন ডলার দেবে আল ওয়াসলে। এই গুঞ্জন সত্যি হলে ম্যারাডোনাই হবেন রিয়াল মাদ্রিদের হোসে মারিনহোর পর সর্বোচ্চ বেতন পাওয়া কোচ।বেতনের অঙ্ক জানতে গতকাল সাংবাদিকেরা সরাসরি প্রশ্ন করেছিলেন ম্যারাডোনাকেই। সরাসরি উত্তর না দিয়ে ম্যারাডোনা বলেন, ‘আমি এখন আর ফুটবল খেলি না। আমি একজন কোচ। আর কোচদের বেতন সব সময়ই ফুটবলারদের চেয়ে কম হয়।’
একই প্রশ্নের জবাবে আল ওয়াসলের চেয়ারম্যান বলেন, ‘আমি মনে করি, ম্যারাডোনা উত্তরটা দিয়ে দিয়েছেন। ম্যারাডোনাকে পেয়ে আমরা গর্বিত। আর এর প্রতিফলনও চুক্তিতে রয়েছে।’ ওয়েবসাইট।প্রথমআলো

সর্বশেষ সংবাদ
- বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান
- উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা
- নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট!