ম্যারিল্যান্ডের বাল্টিমোরে জিয়াউর রহমান ওয়ের উদ্বোধন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করে তা উদ্বোধন করেছে ম্যারিল্যান্ডের বাল্টিমোর সিটি প্রশাসন। এর আগে ইলিনয়ের শিকাগো সিটির একটি সড়কের অংশবিশেষেরও নামকরণ করা হয়েছিল ‘জিয়াউর রহমান ওয়ে’। যুক্তরাষ্ট্রে জিয়াউর রহমানের নামে এটা দ্বিতীয় সড়ক।

গত ২০ জুন রবিবার বাল্টিমোর সিটির সারাটোগা স্ট্রিটের অংশে ‘জিয়াউর রহমান ওয়ে’ নামফলক উন্মোচন করেন ম্যারিল্যান্ড স্টেটের ডেলিগেট ডেমোক্রেট নেতা রবিন টি লুইস ও ষ্টেট হাউজ প্রতিনিধি হ্যারি ভেন্ডারি। উদ্বোধনকালে লন্ডন থেকে ভার্চুয়াল সভায় স্বাগত বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। উল্লেখ্য, স্থানীয় বিএনপি নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ কাজল ও ফারজানা লুনাসহ অন্যান্য নেতৃবৃন্দের ঐকান্তিক প্রচেষ্ঠায় জিয়াউর রহমানের নামে সড়কটির নামকরণ এবং এর উদ্বোধনের বিষয়টি বাল্টিমোর সিটি কাউন্সিল অনুমোদন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ম্যারিল্যান্ড স্টেট গভর্নর অফিসের কমিশনার স্যাম কারকি, বাল্টিমোর সিটি মেয়রের প্রতিনিধি রবার্ট জ্যাকসন, ম্যারিল্যান্ড গভর্নরের দক্ষিণ এশিয়ান-আমেরিকান বিষয়ক কমিশনার আনিস আহমেদ, বিএনপির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এবিসিসিআই) প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী, যুক্তরাষ্ট্র বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সচিব মিজানুর রহমান মিল্টন ভুইয়া, যুগ্ম আহবায়ক শরাফত হোসেন বাবু।
অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক আব্দুস সবুর, যুগ্ম আহবায়ক জসীম উদ্দীন ভুইয়া, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মাসুদ আহমেদ মিলন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন যুগ্ম আহবায়ক ও প্যানসিলভেনিয়ার বিএনপি সভাপতি শাহ ফরিদ, যুগ্ম আহবায়ক ও যুক্তরাষ্ট্র যুবদলের সাধারন সম্পাদক আবু সাইদ আহমদ, যুগ্ম আহবায়ক ও যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, যুগ্ম আহবায়ক সেলিম রেজা, ভার্জিনিয়া বিএনপির নেসার আহমেদ, জহির খান, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক গোলাম ফারুক শাহিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, মাহফুজুল মওলা নান্নু, নিউইয়র্ক ষ্টেট বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান সাইদ, যুক্তরাষ্ট্র জাসাসের সাধারন সম্পাদক কাউসার আহমেদ, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোস্তাক আহমেদ, লংআইল্যান্ড বিএনপির উপদেষ্টা রিয়াদ মাহমুদ, শ্রমিক দলের সহ সভাপতি হুমায়ুন কবির , ব্রুকলিন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সালেহ মানিক, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক নাসিম আহমেদ, যুগ্ম আহবায়ক আমানত হোসেন আমান, যুগ্ন আহবায়ক শহিদুল হক শিকদার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোশাররফ হোসেন সবুজ, যুগ্ম সদস্য সচিব এজিএম জাহাঙ্গীর হাসাইন, যুগ্ম সদস্য সচিব মোতাহার হোসেন, যুগ্ম সদস্য সচিব সাইদুর খান ডিউক, যুগ্ম সদস্য সচিব মাইনুদ্দীন আহমেদ,এস এম ফেরদৌস,যুগ্ম সদস্য সচিব কামাল উদ্দীন দিপু, যুগ্ম সদস্য সচিব হাবীবুর রহমান হাবীব, ঊদযাপন কমিটির উপদেষ্টা জামিলুর রহমান চৌধুরী, নুরুল আমীন পলাশ, গোলাম হোসেন, জাতীয়তাবাদী ফোরাম নেতা মাহবুবুর রহমান মুকুল, যুক্তরাষ্ট্র ছাত্রদল নেতা শাহবাজ আহমেদ ফরিদ খোন্দকার, তোফায়েল আহমেদ প্রমুখ । উল্লেখ্য যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নিউইয়র্ক, প্যানসিলভেনিয়া, ম্যারিল্যান্ড, ওয়াশিংটন ডিসি,ভার্জিনিয়ার নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক বিএনপির নেতা কর্মী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule
- BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
- EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation