Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ম্যারিল্যান্ডের বাল্টিমোরে স্ট্রিট থেকে জিয়াউর রহমানের নামফলক সরিয়ে ফেলায় সিটি প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়ার মরণোত্তর বিচার দাবিতে নিউইয়র্কে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ যুক্তরাষ্ট্র শাখার র‌্যালি (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: September 11, 2021 | 1:29 PM

https://www.facebook.com/USANewsNY/videos/151348667182645

ইউএসএনিউজঅনলাইন.কম: যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর সিটির ২০০ ওয়েস্ট সারাটগা স্ট্রিট থেকে জিয়াউর রহমানের নামফলক সরিয়ে ফেলায় বাল্টিমোর সিটি প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবিতে নিউইয়র্কে র‌্যালি করেছে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ যুক্তরাষ্ট্র শাখা। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ র‌্যালি করে সংগঠনটি। র‌্যালি থেকে বঙ্গবন্ধুর ঘাতক হিসেবে দন্ডিত রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের দাবিও করেন মুক্তিযোদ্ধারা।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে এবং ডাইরেক্টর কমিউনিকেশন্স মুক্তিযোদ্ধা লাবলু আনসারের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ‘বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটারন্স’৭১’র সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ। আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা খোরশেদ আনোয়ার বাবলু, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারি।

আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল বাশার ভূঁইয়া, মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল, মুক্তিযোদ্ধা এনামুল হক, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা কামরুজ্জামান শিকদার, মুক্তিযোদ্ধা আশরাব আলী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মাস্টার ইলিয়াস খান, যুগ্ম-সম্পাদক আশরাব আলী খান লিটন, নির্বাহী সদস্য মোহাম্মদ ইরান, নাজিম উদ্দিন প্রমুখ।
সমাবেশে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ বলেন, ‘মিথ্যা তথ্যে বিভ্রান্ত বাল্টিমোর সিটি প্রশাসন নিজেদের সংশোধন করে জিয়াউর রহমান ওয়ের নামফলক নামিয়ে ফেলেছেন-এজন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখন থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্তদের শক্ত হাতে প্রতিহত করার জন্যে সকলকে সতর্ক থাকতে হবে।’ তিনি জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার একজন ঘাতক হিসেবে অভিহিত করে অবিলম্বে তার মরণোত্তর বিচার দাবি করেন।
যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারি বলেন, অপশক্তির সব ধরণের অপতৎপরতা রুখে একাত্তরের চেতনায় উজ্জীবিত প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাপনী বক্তব্যে আব্দুল কাদের মিয়া বলেন, জাতিসংঘে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে উন্নয়নের মডেল এবং মানবতার মা শেখ হাসিনা নিউইয়র্কে আসছেন ১৯ সেপ্টেম্বর। তার সকল সফরসূচি সফল করতে মুজিব আদর্শের সৈনিকদের অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অনুষ্ঠানেও সকলের উপস্থিতি কামনা করেন তিনি। তিনি জানান, নিউইয়র্কে ২৮ সেপ্টেম্বর প্রথম প্রহরে কেক কাটার মধ্যদিয়ে সংগঠনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV