Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

ম খা আলমগীরের সংসদ সদস্যপদ বাতিল হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 45 বার

প্রকাশিত: September 21, 2010 | 11:05 PM

ইউএসএনিউজএনওয়াই: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক প্রতিমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের সংসদ সদস্যপদ বাতিলের বিষয়ে আজ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান নির্বাচন কমিশনার মোঃ ছহুল হোসাইন। আদালতের রায়ের কপি গতকাল কমিশনে পেঁৗছেছে বলেও জানান তিনি।
এ রায়ের বিরুদ্ধে মহীউদ্দীন খান আলমগীর রিভিউ পিটিশন (পুনর্বিবেচনা) করবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। তিনি সমকালকে বলেন, আপিল
বিভাগ এ নির্বাচনকে অবৈধ বলেননি। তাই রিভিউর আবেদন করা হবে না।
তিনি বলেন, চাঁদপুর-১ আসনে সরকারদলীয় সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীরের সদস্যপদ বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের কপি ইসি পেয়েছে। এ রায়ের পরিপ্রেক্ষিতে আজ সিদ্ধান্ত নেওয়া হবে। আসন শূন্য ঘোষণা করতে আর কোনো আইনি বাধা নেই। আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। এ নির্বাচনে তিনিও অংশ নিতে পারবেন।
মহীউদ্দীন খান আলমগীরের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, সদস্যপদ শূন্য ঘোষণা করতে হবে। এরপর ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। সদস্যপদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর সংসদ সচিবালয়ের মাধ্যমে তা স্পিকার আবদুল হামিদকে জানানো হবে। বর্তমান সংসদে এর আগে ভোলা-৩ আসনটি
আদালতের আদেশে শূন্য ঘোষণা করা হলে ওই আসনে উপনির্বাচন হয়।
উল্লেখ্য, নবম সংসদ নির্বাচনে ড. মহীউদ্দীন খান আলমগীর চাঁদপুর-১ আসনে (কচুয়া) ১ লাখ ৭ হাজার ৪৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এহছানুল হক মিলন। তিনি পেয়েছিলেন ৮০ হাজার ৮৭২ ভোট।
অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতি মামলায় ১৩ বছর সাজা হওয়ায় ২০০৮ সালের ৩ ডিসেম্বর আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে ইসিতে তিনি আপিল করলে ৮ ডিসেম্বর তা খারিজ হয়ে যায়। এরপর হাইকোর্টে আলমগীর রিট করলে ওই বছরের ১৫ ডিসেম্বর সেটিও খারিজ হয়। সম্প্রতি উচ্চ আদালত ওই দুর্নীতি মামলায় আলমগীরকে অব্যাহতি দিয়েছেন। ফলে নতুন করে নির্বাচন হলে তাতে আলমগীরের প্রার্থী হতে বাধা থাকছে না বলে আইনজীবীরা বলছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV