Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যথাযথ ব্যবস্থা না নেয়া হলে গার্মেন্টস চরম ঝুঁকিতে পড়বে : মার্কিন কংগ্রেসম্যান মিলারের সতর্কতা

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: May 29, 2013 | 9:22 PM

যথাযথ ব্যবস্থা না নেয়া হলে গার্মেন্টস চরম ঝুঁকিতে পড়বেযুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় প্রবীণ কংগ্রেসম্যান জর্জ মিলার বলেছেন, উপযুক্ত মান ও কর্মপরিবেশ নিশ্চিত না হলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প চরম ঝুঁকির মধ্যে পড়বে। এখন বাংলাদেশকে জরুরি ভিত্তিতে এই মান নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, তাজরিন ফ্যাশন্সে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ভবন ধসের পর এখন বাংলাদেশ কোন পথে এগুবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। যে কারণে এ ধরনের বিয়োগান্তক ঘটনা ঘটছে সেগুলো সংশোধন করে উপযুক্ত মান নিশ্চিত করার পদক্ষেপ নিতে হবে।
কংগ্রেসম্যান জর্জ মিলার পাঁচদিনের বাংলাদেশ সফর শেষে গতকাল এ মন্তব্য করলেন গার্মেন্টস শিল্পের ভবিষ্যত্ নিয়ে। আমেরিকান সেন্টারে কয়েকজন সাংবাদিকের সঙ্গে মতবিনিময়কালে এই কংগ্রেসম্যান বাংলাদেশের গার্মেন্টস শিল্প নিয়ে তার পর্যবেক্ষণ তুলে ধরেন। এ সময়ে মার্কিন দূতাবাসের প্রেস ও ইনফরমেশন অফিসার কেলি ম্যাকার্থি ও তথ্য বিভাগের প্রধান মেরিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
কংগ্রেসম্যান জর্জ মিলার কংগ্রেসের শিক্ষা ও শ্রম বিষয়ক কমিটির প্রধান। সফরকালে তার সঙ্গে ছিলেন এ কমিটির সিনিয়র পলিসি এডভাইজার রিচার্ড মিলার।
কংগ্রেসম্যান বলেন, উপযুক্ত মানের (কমপ্লায়েন্স) মধ্যে প্রাপ্য মজুরি, নিরাপত্তা, সুস্বাস্থ্য ও অধিকার অন্তর্ভুক্ত। শ্রমিকদের অধিকার বিশেষ করে ইউনিয়নের সুযোগ আর প্রত্যাশা অনুযায়ী কাজ করা বা না করার অধিকার দিতে হবে। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক ও আইন প্রণেতাদের মধ্যে এখন যে বিষয়ে উদ্বেগ কাজ করছে তা হল ট্রেড ইউনিয়ন নিবন্ধন, নিরাপদ কাজের পরিবেশ ও তাদের পূর্ণমাত্রায় স্বাধীনতার সুযোগ না থাকা। সরকার সম্প্রতি শ্রম আইন সংশোধনের যে উদ্যোগ নিয়েছে তাতেও কিছু ত্রুটি রয়েছে। তিনি বলেন, সংসদ এই ত্রুটি সংশোধনের ব্যবস্থা নেবে বলে আশা করি। শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যাকাণ্ড নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘দ্রুত তদন্ত শেষ করে হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নিতে হবে।’
তিনি বলেন, তৈরি পোশাকের ক্রেতা বড় বড় ব্যান্ড কোম্পানির মান উন্নয়নের ক্ষেত্রে দায়িত্ব আছে। নিছক মুনাফা কামানোর দিকে নজর না দিয়ে শ্রম মান ও অধিকার দেখতে হবে।
‘ট্রেড ইউনিয়ন করতে দিন’
শ্রমিকদের কার্যকর ট্রেড ইউনিয়ন করতে দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন সফররত মার্কিন কংগ্রেসম্যান জর্জ মিলার। সেই সাথে বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ মজুরি দেয়ার জন্যও তিনি গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র নেতাদের সাথে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। এছাড়া কর্মক্ষেত্রে শ্রমিকদের জন্য নিরাপত্তা ও স্বাস্থ্যগত বিষয়ে শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হওয়ারও তাগিদ দিয়েছেন তিনি। তিনি বলেছেন, এসব বিষয় যাতে কথার কথা না হয়ে কার্যকর হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। ৩০ বছরে গড়ে উঠা বাংলাদেশ ব্র্যান্ড খুব অল্প সময়ে নষ্ট হয়ে যেতে পারে। বৈঠকে উপস্থিত বিজিএমইএ’র নেতারা এ তথ্য জানান।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী ঐ বৈঠক শেষে জর্জ মিলার সাংবাদিকদের বলেন, মালিকরা উপলব্ধি করেছেন শ্রমিকদের জন্য নিরাপদ কারখানা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। বিপজ্জনক পরিবেশে কাজ না করার অধিকার শ্রমিকদের রয়েছে।
বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি ইত্তেফাককে বলেন, ট্রেড ইউনিয়নের বিষয়ে আমরা ইতিবাচক। তবে এটি কি পদ্ধতিতে হবে সেটি নিয়ে আরো আলোচনা হবে। যারা ট্রেড ইউনিয়ন করতে চায় তাদের প্রশিক্ষণ দিতে হবে। বৈঠকে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, আনিসুল হক, বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বিজিএমইএ’র সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, এস এম মান্নান কচি প্রমুখ উপস্থিত ছিলেন।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV