যথাযথ মর্যাদা ও আনন্দঘন পরিবেশে ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে ঈদুল ফিতর উদযাপিত
ইউএসনিউজঅনলাইন.কম ডেস্ক: ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে কূটনীতিক, ব্রাজিলীয় মুসলিম এবং বাংলাদেশ কম্যিঊনিটির সদস্যদের সাথে নিয়ে আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়। সকাল ৯টায় দূতাবাস প্রাঙ্গনে ঈদের জামাতের মধ্য দিয়ে এ উদযাপনের সূচনা হয়। রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা ঈদ জামাতে যোগদান করেন।
ঈদের জামাতের খুতবার পর পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এরপর বঙ্গবন্ধু, ১৫ আগষ্টে নির্মম হত্যাকান্ডে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ এবং মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকলের আত্মার মাগফেরাত এবং বাংলাদেশের ক্রমঅগ্রসরমান আর্থ-সামাজিক উন্নয়নের অব্যাহত অগ্রযাত্রা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। ঈদের জামাতে নারীদের জন্য পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়।
ঈদের নামাজ শেষে রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে অভ্যাগতদের সম্মানে ঈদের ঐতিহ্যবাহী মিষ্টান্ন ও খাবার পরিবেশন করা হয়। প্রেস রিলিজ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
