Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যথাযোগ্য মর্যাদায় নিউজার্সী স্টেট আওয়ামীলীগের অমর একুশে পালন

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: February 24, 2014 | 4:34 PM

28022014_001_NJALইউএসএনিউজ অনলাইন.কম : যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্রের নিউজার্সীতে অমর একুশে পালিত হয়েছে। হূদয় নিঙড়ানো ভালোবাসা ও পরম মমতায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন নিউজার্সী স্টেট আওয়ামীলীগ, যুবলীগ, মহাজোটসহ বিভিন্ন সংগঠনের শতাধিক নেতা-কর্মী-সদস্যরা। নিউজার্সী পেটারসনের ২৪৬ মার্কেট স্ট্রীটে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। নিউজার্সী স্টেট আওয়ামীলীগের সভাপতি সুজন আহমদ সাজু এবং সাধারণ সম্পাদক মো: সফিক উদ্দিনের নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মমতাজুল কোরেশী, আবদুল মান্নান, শহীদ কোরুরী, আবু তালেব লাল, সৈয়দ আহমদ, সামাদ উদ্দিন, আজাদ সরকার মিজান, মোশাহেদ আলী, জাকারিয়া আহমেদ মিন্টু, আলী মর্তুজা, জসীম উদ্দিন রুবেল, শাহেদ আহমেদ, ওসমান উল্লাহ, এরশাদ আলী, আলী খান, নাজিম উদ্দীন আজাদ, আলম, জুনেদ, আবু ইউসুফ, পাভেলসহ আরো অনেকে।
পুষ্পস্তবক অর্পণকালে বাসদ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ, নাজিম উদ্দিন আবুল, মোস্তাব উদ্দীন প্রমুখ।
আওয়ামী যুবলীগ নেতাদের মধ্যে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জুলিয়ান, সোহেল, মাহবুব, মিজান, সুলতান, জুনেদ, জাহাঙ্গীর, টিপু, সাজুসহ আরো অনেকে।
এছাড়াও একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের বেদীতে আরো পুষ্পস্তবক অর্পণ করেন বৃহত্তর দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ সমিতি, ভাদেশ্বর সমিতি, কানাইঘাট সমিতি, সিলেট সদর এসোসিয়েশন ও মৌলভীবাজার সমিতির কর্মকর্তা ও সদস্যরা।
তারা অমর একুশে দেশাত্ববোধক সঙ্গীত সহ বৃহস্পতিবার রাত ১২টা এক মিনিটে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় প্রচন্ড ঠান্ডা আবহাওয়ায় সর্বস্তরের প্রবাসীদের পদভারে জেগে উঠে স্মৃতির মিনার।
এসময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকারীরা বলেন, ১৯৫২ সালের মহান একুশ মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি জাতির আত্মত্যাগের এক বীরত্ব কাহিনী। বিশ্বের মধ্যে মায়ের ভাষার জন্য একমাত্র বাংলাদেশের ছাত্র-জনতাই রক্তদান করেন। তারা বলেন, ১৯৯৯ সালে একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষিত হওয়ার বিশ্বের সকল মাতৃভাষার সুরক্ষা বিধানে ভূমিকা রাখার দায়িত্বও এখন বাঙালীদের কাঁধে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV