Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পেয়েছে কমিশন, গোলাম আযমসহ ১২ যুদ্ধাপরাধীর নাম প্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: September 20, 2010 | 4:27 PM


ঢাকা: মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা প্রথমবারের মতো ১২ চিহ্নিত যুদ্ধাপরাধীর নাম ঘোষণা করেছে। গতকাল সোমবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে এ নাম প্রকাশ করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম। তিনি বলেন, এই ১২ জনের বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তারা হলেন_ জামায়াতের সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল
কাদের মোল্লা, জামায়াত রোকন আবুল কালাম আজাদ, নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলী ও আবদুস সুবহান, জাতীয় পার্টির নেতা শাহ আবদুল হান্নান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জিয়া মন্ত্রিসভার সদস্য জয়পুরহাটের আবদুল আলীম।
এই নাম প্রকাশ করে সংবাদ ব্রিফিংয়ে প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, এদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত দল। বাকিদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আবদুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামান কারাগারে আটক আছেন। তাদের মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেফতার দেখানো হয়েছে। দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানার শুনানি হবে আজ মঙ্গলবার। এছাড়া গোলাম আযমও শিগগিরই এ মামলায় গ্রেফতার হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাইব্যুনালের তদন্ত দলের একাধিক সদস্য।
সংবাদ ব্রিফিংয়ে গোলাম আযমকে গ্রেফতার করা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেয়াদ আল মালুম বলেন, শুধু গোলাম আযম কেন যাদের বিরুদ্ধে তদন্ত চলছে তারা অনেকেই গ্রেফতার হতে পারেন।
বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে জানতে চাইলে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩-এর ৩(২) ধারা অনুযায়ী, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে।
জেয়াদ আল মালুম বলেন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দেশে ও দেশের বাইরে তদন্ত চলছে। তদন্ত দল সরেজমিন শেরপুর ও ময়মনসিংহে গিয়ে কামারুজ্জামানের বিরুদ্ধে অনেক সাক্ষ্য-প্রমাণ পেয়েছে, যা তার অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট এবং খুবই শক্তিশালী। শেরপুরে একক রাজত্ব ছিল তার। ময়মনসিংহে কামারুজ্জামান এবং আশরাফ-উজ-জামানের নেতৃত্বেই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। কামারুজ্জামান মুক্তিযুদ্ধের সময় ইসলামী ছাত্রসংঘের সাধারণ সম্পাদক ছিলেন। আশরাফ-উজ-জামান ছিলেন সভাপতি।
জেয়াদ আল মালুম বলেন, আশরাফ-উজ-জামান দেশে নেই। তিনি কোথায় আছেন কেউ বলতে পারছে না। বিদেশে পালিয়ে গিয়ে থাকলে তাকে ফিরিয়ে আনতে গণমাধ্যমের সাহায্য চান তিনি। এ সময় চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু উপস্থিত ছিলেন।
সংস্কার কাজের জন্য দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে আবার শুরু হতে যাচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারকাজ। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শাহীনুর ইসলাম জানান, মঙ্গলবার সকালে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মোঃ নিজামুল হক, এটিএম ফজলে কবির ও একেএম জহির আহমেদের নেতৃত্বে আদালত বসবে। আজ মঙ্গলবার দেলাওয়ার হোসাইন সাঈদীর দুটিসহ অন্য জামায়াত নেতাদের দায়ের করা আটটি আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে।
১৯৭৩ সালের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের ৩/২ ধারার অপরাধ তদন্তের স্বার্থে সাঈদীকে আটক দেখানোর জন্য ওই আবেদন জানানো হয়। এ ধারায় হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগি্নসংযোগের কথা উল্লেখ রয়েছে।
সাঈদীকে আজ হাজির করা হবে : দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মঙ্গলবার হাজির করা হবে বলে কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। এর আগে দুটি নির্ধারিত দিনে তাকে হাজির করা যায়নি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপার তৌহিদুল ইসলাম সোমবার রাতে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী দেলাওয়ার হোসাইন সাঈদীকে মঙ্গলবার সকাল ১০টায় কারাগার থেকে আদালতে হাজির করা হবে। এর জন্য সব প্রস্তুতিও নেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালে এদিন মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার আবেদনগুলোরও শুনানি হতে পারে। একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় সাঈদীকে গত ৫ আগস্ট গ্রেফতার দেখানো হয়। সাঈদীকে হাজিরের জন্য ট্রাইব্যুনাল প্রথম ১০ আগস্ট দিন ধার্য করেছিল। অসুস্থতার কারণে কারা কর্তৃপক্ষ তাকে আদালতে হাজির করতে পারেনি। এরপর ২৪ আগস্ট হাজিরার নির্ধারিত দিনে আদালতের সংস্কার কাজের কারণে সাঈদীকে হাজির করানো যায়নি। সেদিন বিচারকরা চেম্বারে বসে ২১ সেপ্টেম্বর তাকে হাজির করতে আদেশ দেন। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৫ আগস্ট ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ মামলায় আটক দেখানোর এক আবেদনের ওপর শুনানি গ্রহণ শেষে সাঈদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লাকে গত ২ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেদিন আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের এ মামলায় গ্রেফতার রাখার আদেশ দিয়ে কারাগারে পাঠান।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিলে বহু প্রতীক্ষিত এ বিচারের প্রক্রিয়া শুরু হয়।সমকাল।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV