Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

যশমাইট পার্কের প্রান্তে দাবানল : ঝুঁকির মুখে সানফ্রান্সিসকোর সংরক্ষিত জলাধার

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: August 28, 2013 | 2:33 AM

 

ক্যালিফোর্নিয়ার দাবানল সোমবার যশমাইট ন্যাশনাল পার্কের প্রান্তে এসে পৌঁছেছে। যশমাইট পার্ক যুক্তরাষ্ট্রের সুন্দরতম স্থানগুলোর একটি। প্রতিবছর এ সময় বহু পর্যটক এখানে আসে। দাবানলের কারণে পার্কটি ও একটি সংরক্ষিত জলাধার যেখান থেকে সানফ্রান্সিসকো শহরে পানি সরবরাহ করা হয় তা ঝুঁকির মুখে পড়েছে। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে ব্যাপকতার দিক দিয়ে ৯ দিন আগে শুরু হওয়া এই দাবানলের অবস্থান ১৩তম। আগুনের লেলিহান শিখা হেচ হেচি জলাশয়ের কাছে পৌঁছে গেছে। প্রবল বায়ুপ্রবাহের কারণে দমকল কর্মীদের কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বাতাসের কারণে দাবানল উত্তর-পূর্বদিকে ধাবিত হচ্ছে।-খবর ডন ডটকমের। 

তবে সানফ্রান্সিসকোর ইউটিলিটি বিভাগ জানিয়েছে দাবানলের কারণে পানি সরবরাহে কোনরূপ সমস্যা এখনও দেখা দেয়নি। ২৮শ’র বেশি অগ্নিনির্বাপন কর্মী হেলিকপ্টার এবং এয়ার ট্যাঙ্কার নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। খরা ও অত্যন্ত শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলটি প্রকট হয়েছে। উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ায় দাবানলের কারণে ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV