যুক্তরাজ্যের ভবিষ্যত রাজার জন্ম
ডেস্ক: যুক্তরাজ্যের ভবিষ্যতের এক রাজা জন্মগ্রহণ করেছে। আজ রাতে ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন জন্ম দিয়েছেন সেই সৌভাগ্যবান সন্তান। এ আনন্দে পুরো যুক্তরাজ্যে আনন্দের বাণ ডেকেছে। পিতা প্রিন্স উইলিয়ামের যেন আনন্দের শেষ নেই। তবে এতোদিন যে জল্পনা চলছিল তার অবসান হয়েছে এর মধ্য দিয়ে। কারণ এতদিন বলাবলি হচ্ছিল কেট মিডলটন ও প্রিন্স উইলিয়াম মেয়ে সন্তানের পিতা-মাতা হতে যাচ্ছেন বলে জল্পনা ছিল। কিন্ত এখানে যে কথা অবশ্যই বলতে হবে তা হলোÑ এই সন্তানের দাদী প্রিন্সেস ডায়ানা আজ পৃথিবীতে বেঁচে নেই। তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই তার চেয়ে অন্য কেউ বেশি খুশি হতেন না। সারা বিশ্বের মিডিয়া এখন ব্রেকিং নিউজ হিসেবে এ খবর প্রচার করছে। বলা হচ্ছে, কেট যে সন্তানের জন্ম দিয়েছেন তার ওজর ৮ পাউন্ড ৬ আউন্স। স্থানীয় সময় বিকাল ৪ টা ২৪ মিনিটের সময় জন্মেছে ওই শিশু। তখন কেটের পাশে ছিলেন স্বামী উইলিয়াম। তবে সন্তান জন্মানোর এ ঘোষণা দেয়া হয় স্থানীয় সময় রাত সাড়ে আটটায়। এ ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে বাকিংহাম রাজপ্রাসাদের বাইরে নেমেছে লাখো মানুষের ভিড়। তারা আনন্দ উদযাপন করছে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ সবাই অভিনন্দন জানিয়েছেন কেট ও উইলিয়ামকে। সঙ্গে সঙ্গে তাদের সন্তানকে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, রাজ শিশুর জন্মকে সারা দেশ উদযাপন করবে।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’