Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুক্তরাজ্যের রাজপরিবারের নতুন অতিথি কেট-উইলিয়ামের সন্তান আসছে এ সপ্তাহেই!

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: July 17, 2013 | 12:39 AM

কেট ও উইলিয়াম             যুক্তরাজ্যের প্রিন্স চার্লসের স্ত্রী ক্যামিলা জানিয়েছেন, রাজপরিবারের নতুন অতিথি কেট ও উইলিয়ামের সন্তান এ সপ্তাহের শেষ দিকেই পৃথিবীতে আসতে পারে। ছেলে উইলিয়াম যেকোনো সময় বাবা হতে পারেন—এমন সময়ে ইংল্যান্ডের কর্নওয়াল কাউন্টি ও কাছের ডেভনে সস্ত্রীক বার্ষিক গ্রীষ্মকালীন ভ্রমণ শুরু করেছেন চার্লস। গত সোমবার সমুদ্রতীরবর্তী একটি শহরে নবজাতকসহ কয়েকজন মায়ের সঙ্গে দেখা হলে তাঁরা ওই কথা বলেন। বেশ কয়েকজন নতুন মায়ের সঙ্গে ট্রুডি লিন্ডসে তাঁর তিন সপ্তাহ বয়সী বাচ্চা এলি মে-কে নিয়ে প্রিন্স চার্লস ও ক্যামিলাকে দেখতে আসেন। এ সময় ট্রুডি বলেন, ‘আপনাদের পরিবারেও তো এ রকম একটি অতিথি শিগগিরই আসছে।’ জবাবে ব্রিটিশ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী চার্লস হেসে বলেন, ‘আশা করি।’ অন্যদিকে ক্যামিলা সমবেত অতিথিদের উদ্দেশে দেওয়া ভাষণে আরেকটু বাড়তি তথ্য দেন। তিনি এতে বলেন, ‘আমরা সবাই ফোনের কাছে কাছে থাকছি। আশা করছি, এ সপ্তাহের শেষেই একটি ছেলে বা মেয়েশিশু রাজপরিবারে আসবে।’ নতুন বাবা-মা পপি ও পল স্টিন পাঁচ দিনের ছেলে লোয়েনকে নিয়ে রাজদম্পতিকে দেখতে এসেছিলেন। পল এ সময় বলেন, ‘ধাই মজা করে বলেছিল, কেটের বাচ্চার সঙ্গে একই দিন ওর জন্ম হলে আমরা একটা স্মারক মুদ্রা পেতাম। কিন্তু লোয়েন মনে হয় অপেক্ষা করতে রাজি ছিল না।’ বিবিসি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV