যুক্তরাজ্যের সবচেয়ে সম্মানজনক স্কুল বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ স্কুল বিতার্কিক বাংলাদেশি বংশোদ্ভূত সেলিনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাজ্যের সবচেয়ে সম্মানজনক ‘ইটন বিতর্ক’ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ স্কুল বিতার্কিকের পুরস্কার জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সেলিনা বেগম। মেধা এবং যুক্তি দিয়ে যুক্তরাজ্যের খ্যাতনামা বিভিন্ন স্কুলের ২০০ প্রতিযোগীকে হারিয়ে এ পুরস্কার জিতে নিয়েছে ওই শিক্ষার্থী। যুক্তরাজ্য সরকারের অর্থায়নে এ স্কুল বিতর্ক অনুষ্ঠিত হয়। সেলিনা বেগমের মা-বাবা ১৯৯০ সালে বাংলাদেশ ছেড়ে যুক্তরাজ্যে স্থায়ী হন। ১৬ বছর বয়সী সেলিনা বেগম জাঙ্ক ফুড, গোপনীয়তার অধিকার এবং যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড বিলোপের মতো বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। শ্রেষ্ঠ এ বিতার্কিক লন্ডনের নিউহ্যাম কলেজিয়েট সিক্সথ ফর্ম সেন্টারের শিক্ষার্থী। সূত্র : দৈনিক আমাদের সময়
এ মাসের গোড়ার দিকে সে এ প্রতিষ্ঠান থেকে তিন সহপাঠীকে নিয়ে বিশ্বখ্যাত ইটন কলেজে আয়োজিত বার্ষিক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। ওই প্রতিযোগিতায় তার ক্ষুরধার যুক্তি মুগ্ধ করে বিচারক প্যানেলের সদস্যদের। ধারালো বক্তৃতা এবং বিতর্কে পারদর্শিতার স্বীকৃতিস্বরূপ সেরা বক্তা হিসেবে ছয়জনকে বেছে নেওয়া হয়। এই ছয়জনের একজন হলো লন্ডনের মেনর পার্ক এলাকায় বেড়ে ওঠা সেলিনা। এ ছাড়া এককভাবে সেরা বিতার্কিকের পুরস্কার তুলে দেওয়া হয় সেলিনা বেগমের হাতে। ইটন বিতর্ক প্রতিযোগিতায় সেলিনা বেগমের জয়ী হওয়ার খবর বেশ গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোয়।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes