যুক্তরাজ্যে ২৫ বাংলাদেশি কারাগারে
ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাজ্যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসায় অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসকারী ২৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটককৃতরা সবাই বিভিন্ন হোটেলে চাকরি করতেন। এ ছাড়া অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এক বাংলাদেশি রেস্তোরাঁর মালিককেও আটক করা হয়েছে।
ইংল্যান্ডের ওয়েলস, স্কটল্যান্ড-ডেভন, কর্নওয়েল, গ্লুচেস্টার, হারফোর্ড, বাকিংহামশায়ার, নিউক্যাসল, অ্যাবারডিন এবং সাউথ ওয়েলসে গত ছয় সপ্তাহ ধরে চলা বিভিন্ন অভিযানে এই ২৫ বাংলাদেশিকে আটক করা হয়।
মঙ্গলবার বৃটিশ হাইকমিশনের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ২৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব তাদের যুক্তরাজ্য থেকে বহিষ্কারের জন্য কাজ করছে ইউকে বর্ডার এজেন্সি। শুধু ফেরত পাঠানো নয়, কাজে যোগ দেওয়ার আগে আটক কর্মীরা বৈধ নাকি অবৈধ তা যাচাই করা না হয়ে থাকলে নিয়োগদানকারী প্রতিষ্ঠানগুলোকে প্রত্যেকের জন্য গুণতে হবে ১০ হাজার পাউন্ড জরিমানা।
যুক্তরাজ্যের অভিবাসন আইন অনুযায়ী, কোনো কর্মীকে নিয়োগ দেওয়ার আগে অবশ্যই তার কাজ করার অধিকারের বিষয়টি যাচাই করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।
এদিকে অবৈধ অভিবাসীদের চাকরি ও বাসস্থানের সুযোগ দিয়ে যুক্তরাজ্যের অভিবাসন আইন ভঙের অভিযোগে শফিকুল হক নামে এক বাংলাদেশি রেস্তোরাঁর মালিককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার উপার্জিত অবৈধ অর্থ উদ্ধারের জন্য আবেদন জানানো হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ব্রিটিশ হাইকমিশন আরও জানায়, ইউকে বর্ডার গার্ড ব্রিটেনের ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা দিয়ে বলেছে, চাকরি দেওয়ার আগে অবশ্যই চাকরিপ্রার্থীর অভিবাসন সংক্রান্ত তথ্যাদি যাচাই করতে হবে। সমকাল
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
- ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ
- New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
- নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক