Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্টস্থ বৃন্দাবন সরকারি কলেজ এলোমনাই এসোসিয়েশনের ৫ম শিক্ষা সফর

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: August 28, 2019 | 1:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিপুল উৎসাহ-উদ্দীপণা ও আনন্দ- উল্লাসের মধ্যে দিয়ে এবারো বৃন্দাবন সরকারী কলেজ এলামনাই এসোশিয়েশন তার বার্ষিক শিক্ষা সফর সফল ভাবে সম্পন্ন করেছে। কলেজের বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে গত ২৫ আগষ্ট রোববার নিউইর্য়কের রাজধানী আলবেনী ও দর্শনীয় পর্যটন স্থান লেক জর্জে অনুষ্ঠিত হয়। রাজধানী শহর আলবেনীর বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন শেষে লেক জর্জে নৌ- বিহারে অংশ নেন কলেজের সকল এলোমনাস।

সকাল ৮ টায় নিউইর্য়কের জ্যাকসন হাইর্টস থেকে একটি বিলাস বহুল বাসে চড়ে জ্ঞানঅন্নেষী অভিযাত্রী দলটির যাত্রা শুরুর পরপরই সকালের নাস্তা পরিবেশন করা হয়। তারপর আলবেনীর ঐতিহাসিক স্থানগুলো পরিভ্রমন শেষে লেকজর্জ যাবার পথে ক্লিফটন পার্ক শহরের একটি অভিজাত বাংলাদেশী এশিয়ান রেষ্টুরেন্টে দুপুরের খাবার গ্রহণ করে। শিক্ষা সফরের সামগ্রীক ব্যবস্থাপনার বিষয়ে অংশগ্রহনকারী সবাই উচ্ছসিত প্রশংসা করেন। শিক্ষা সফরে প্রথমবারের মত অংশ নিয়ে কলেজের প্রাক্তন ছাত্র ও মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম আবেগ আপ্লুত হয়ে বলেন, আমার প্রবাস জীবনে এরকম সুপরিকল্পত, রুচিশীল, ও আনন্দঘন অনুষ্ঠান কোনদিন দেখিনি। প্রবাসজীবনে এরকম উচ্চমান সম্পন্ন এবং শিক্ষামূলক অনুষ্ঠান আমি আর কোনো দিন মিস করতে চাই না এবং আমার কলেজের প্রবাসী প্রাক্তন ছাত্র-ছাত্রীদেরও মিস না করার জন্য অনুরোধ জানাচ্ছি।

শিক্ষা সফরে অংশগ্রহণকারী সবাই সংগঠনের নেতৃবৃন্দের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। কর্মসূচি শেষে নিউইর্য়ক ফেরার পথে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র এবং ব্যাক্তিগত পারমেন্স। এতে ছিলো গান, কবিতা, আবৃত্তি, কৌতুক, অভিনয় ইত্যাদি। চলন্ত বাসের মধ্যেই বিভিন্ন জন তাদের বক্ত্যবে কলেজ জীবনের স্মৃতিকথা এবং শিক্ষাসফরের অভিজ্ঞতা বর্নণা করে ব্যাতিক্রমধর্মী এই আয়োজনের জন্যে এলোমনাই এর নেতৃবৃন্দ ও আয়োজক কমিটির ভূয়োসী প্রসংশা করেন। সংঘঠনের সভাপতি সৈয়দ মুজিবুর রহমান ইকবালের সভাপতিত্বে স্বাগত ব্যক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী কুটি, সংঘঠনের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ ও আয়োজক কমিটির সদস্য সচিব শিমুল হাসান।

এতে আরো বক্তব্য রাখেন, হবিগঞ্জ সরকারি হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও কলেজের সাবেক ছাত্র আব্দুল গার্ফফার আহমেদ, বিশিষ্ট সাংবাদিক ও কলেজের প্রাক্তন ছাত্র মুজাহিদ আনসারি, ইবরাহিম খলিল বারভূইয়া রিজু, মো: ফরিদ উদ্দীন, মোহাম্মদ নাজিম উদ্দীন, অধ্যাপক আব্দুর রহমান, মো আলমগীর মিয়া, আবিদুর রহমান, জায়েদুল মোহিত খান, মিয়া মোহাম্মদ আছকির, সুভাষদেব রায়, মো: কামাল, মো: গাফফার চৌধুরী, মাহমুদ চৌধুরী, বিষ্ণুপদ সরকার, সৈয়দ আরিফুর রহমান মাসুম, ফয়সল আহমেদ, শরিফুল ইসলাম নাসের, সুকান্ত দাস হরে, মো: আবুল কালাম, সৈয়দ সাদ উদ্দিন, শুভ খান, নোমান আনসারী, সোহাগ প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV