যুক্তরাষ্ট্রকে প্রধানমন্ত্রী: তালিকা থাকলে আমাদের দিন, আমরাই ধরবো
বুধবার কার্যনির্বাহী সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীইউএসএ নিউজ ডেস্ক: আফগানিস্তানে ট্রেনিং নিয়ে বাংলাদেশে ফেরত জঙ্গি এবং তাদের রাজনৈতিকভাবে আশ্রয়-প্র্রশ্রয়দাতাদের তালিকা রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে- এ দাবি প্রসঙ্গে বুধবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় ব্যাপক আলোচনা হয়েছে। এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেছেন, তালিকা থাকলে আমাদের দিন, আমরাই তাদের ধরবো। সভায় জানানো হয়, লাদেনকে হত্যার পর বাংলাদেশ সরকারকে এ তালিকার বিষয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মানবজমিন-এর সঙ্গে আলাপকালে দলের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিষয়টি স্বীকার করে বলেন, আফগান ফেরত জঙ্গি এবং তাদের মদতদাতাদের বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ আমলে নিয়েছে সরকার। তাদের কাছে তালিকা চাওয়া হয়েছে। তালিকা পেলে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গতকাল এ নিয়ে অনলাইন নিউজ এজেন্সি বাংলানিউজ একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়- আফগানিস্তানে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে ফিরে আসা জঙ্গিদের তালিকা হাতে আছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু তা-ই নয়, ওইসব জঙ্গিকে বাংলাদেশ থেকে ধরে নিয়ে যেতে চায় তারা। এ মন্তব্য খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বুধবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় আলোচনা প্রসঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী এ মন্তব্য করেন। বৈঠক সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের ওই আবদারের জবাবে প্রধানমন্ত্রী তাদের বলে দিয়েছেন, ‘লিস্ট থাকলে দিয়ে দিন। আমরাই ব্যবস্থা নেবো।’ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া এত বড় বড় কথা বলেন! পাকিস্তান-আফগানিস্তানে কারা বোমা মারে তার লিস্ট যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। আফগানিস্তান থেকে কারা ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসেছে সেই লিস্টও তাদের কাছে আছে। এরা বাংলাদেশকে আফগানিস্তান-পাকিস্তান বানাতে চেয়েছিল। এরা স্লোগান দিয়েছিল ‘আমরা হবো তালেবান, বাংলা হবে আফগান’। তারা ২০০৫ সালের ১৭ই আগস্ট দেশের ৫০০টি স্থানে একযোগে বোমা হামলাও চালিয়েছিল। খালেদা জিয়া তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছিলেন। এই তালেবানদের বাংলাদেশ থেকে ধরে নিয়ে যেতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের ওপর চাপ ছিল। কিন্তু আমরা রাজি হইনি। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের শক্তির হস্তক্ষেপ আমরা চাই না। আমরা তাদের বলেছি- যদি লিস্ট থাকে আমাদের কাছে দিতে। আমরাই ব্যবস্থা নেবো। এ সময় বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আমি ক্ষমতায় আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে। আমার চোখ বন্ধ হলে কি হবে তা আল্লাহ রাব্বুল আলামীন জানেন। সূত্র জানায়, বৈঠকে দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামিকে প্রেসিডেন্টের ক্ষমা প্রদর্শন নিয়ে প্রশ্ন তুললে তার (নাসিমের) প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র জানায়, মোহাম্মদ নাসিম বৈঠকে বক্তব্য দানকালে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি ফাঁসির আসামি লক্ষ্মীপুরের আবু তাহেরের ছেলে বিপ্লবের সাজা মওকুফে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে মন্তব্য করেন। এ সময়ে শেখ হাসিনা নাসিমের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনি এত বড় বড় কথা বলছেন। আমরা গত টার্মে (১৯৯৬-২০০১) যখন ক্ষমতায় ছিলাম, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তখনও তো অনেক কিছু হয়েছিল। তাতে কি সরকারের ভাবমূর্তি নষ্ট হয়নি? আপনার কারণে আপনার এলাকার আসনটি হারাতে হয়েছে। সূত্র জানায়, বৈঠকে কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ হোসেনসহ একাধিক সদস্য দেশের আইনশৃঙ্খলার অবনতির কথা জানালে শেখ হাসিনা বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ভাল। তবে, মাঝে মধ্যে দু’একটি ঘটনা ঘটেছে। পরিস্থিতির আরও উন্নতি হওয়া দরকার।Manabzamin
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030