Saturday, 13 June 2026 |
শিরোনাম
নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের অন্যতম নামী বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের তদন্ত

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: September 1, 2012 | 1:58 AM

 ডেস্ক: ফাইনাল পরীক্ষায় প্রতারণার আশ্রয় নেয়া ১২৫ জন অনার্স ডিগ্রি অর্জনকারীর বিরুদ্ধে তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের অন্যতম নামী বিশ্ববিদ্যালয় হার্ভার্ড। গত বছর ফাইনাল পরীক্ষায় প্রতারণা ও অনিয়মের আশ্রয় নেন ওই শিক্ষার্থীরা। এটিই এ যাবতকাল পর্যন্ত বিশ্ব র‌্যাঙ্কিং এ অন্যতম প্রধান অবস্থানে থাকা বিশ্ববিদ্যালয়টির সবচেয়ে বড় একাডেমিক অনিয়ম। হার্ভার্ড কলেজ প্রশাসনিক বোর্ড একাডেমিক অনিয়মের এসব অভিযোগ পুনর্মূল্যায়ন করে দেখছে। যার মধ্যে রয়েছে অনৈতিকভাবে একজনের লেখা খাতার তথ্য চুরি করে অন্যজনকে ব্যবহার করতে দেয়া, বাসায় ফাইনাল পরীক্ষা নেয়ার মতো গুরুতর অনেক অভিযোগ। আন্ডারগ্রাজুয়েট (অনার্স) এডুকেশনের ডিন জেই হ্যারিস বলেছেন, একই ক্লাসের ২৭৯ জন ছাত্রের একটি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন করে দেখা গেছে তাদের অর্ধেকের বেশি ছাত্র একসঙ্গে গ্রুপে পরীক্ষার দিয়েছে। পরস্পরের মধ্যে উত্তর শেয়ার করে লিখেছে। হ্যারিস বলেছেন, অনিয়মের এমন গুরুতর ঘটনা কারও জানা থাকাটা হবে নজিরবিহীন। যেসব ছাত্রের খাতা বোর্ডের পুনর্মূল্যায়নের মধ্যে রয়েছে তাদের সবাইকে ব্যক্তিগতভাবে আলাদা আলাদা বৈঠকের জন্য ডাকা হয়েছে। এর মাধ্যমে এতে কোন শিক্ষকের নিয়ম লঙ্ঘনের ঘটনা ও সংশ্লিষ্টতা আছে কিনা সেটা যাচাই করে দেখা হবে। যেসব ছাত্র একাডেমিক অনিয়মের বিষয়ে অভিযুক্ত হয়েছে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি ব্যবস্থা নেয়া হবে। এর মধ্যে কলেজ থেকে এক বছরের জন্য বহিষ্কারের মতো শাস্তি থাকবে। আর্টস ও সায়েন্স অনুষদের ডিন মাইকেল স্মিথ বলেন আমরা একাডেমিক সততাকে অনেক গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। কারণ, এটাই আমাদের শিক্ষা মিশনের প্রাণ। তিনি বলেছেন, একাডেমিক অসদাচরণ হার্ভার্ডে সহ্য করা যায় না ও সহ্য করা হবে না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড্রিও ফস্ট বলেছেন, এসব অভিযোগ (যদি প্রমাণিত হয়) একেবারেই অগ্রহণযোগ্য আচরণ। এতে করে বিশ্বাস ভঙ্গের মতো ঘটনা রয়েছে। আমাদের সুষ্ঠু স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় এটা সমাধান করতে হবে। গত সেমিস্টারে কোর্স চলাকালীন শিক্ষকরা অনেকগুলো পরীক্ষার খাতা ও রেফারেন্স একই রকম অভিযোগ করার পর বিষয়টি আলোচনায় আসে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV