যুক্তরাষ্ট্রের অভিবাসন বিল : ডেমোক্র্যাট-রিপাবলিকান আপাত সমঝোতা
ডেস্ক : যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত অভিবাসন সংস্কার বিল প্রশ্নে আপাতত সমঝোতায় পৌঁছেছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে দুই দলের সমানসংখ্যক সদস্য নিয়ে গঠিত আট সদস্যের কমিটি গত বৃহস্পতিবার এই সমঝোতায় পৌঁছে। সমঝোতা মতে, উভয় দল অভিবাসীদের সাময়িক কাজের সুযোগ, স্বাস্থ্যসেবাসহ বিতর্কিত কয়েকটি বিষয়ে আলাদা প্রস্তাব উত্থাপন করবে। প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী অঙ্গীকারের অন্যতম ছিল কাগজপত্রবিহীন অবৈধ অভিবাসীদের জন্য বৈধ নাগরিকত্বের পথ প্রশস্ত করা। গত নভেম্বরে তিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই অভিবাসন আইন সংস্কারে জোর তৎপরতা শুরু হয়। ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির চারজন করে সিনেটর নিয়ে মোট আট সদস্যের এক কমিটি গঠন করা হয়। গুটিকয়েক বিষয়ে মতভেদ থাকলেও তারা গত মাসে অভিবাসন আইনের একটি খসড়া তৈরি করে। বোস্টন ম্যারাথনে বোমা বিস্ফোরণের কারণে বিলটি সিনেটে উত্থাপন পিছিয়ে যায়। ১৯৮৬ সালের পর অভিবাসন আইন সংস্কারের সবচেয়ে বড় উদ্যোগ বিবেচনা করা হচ্ছে এই বিলকে। ধারণা করা হচ্ছে, নতুন আইন পাস হলে যুক্তরাষ্ট্রে বসবাসরত এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী আইনি বৈধতা পাবে এবং কিছু শর্ত পূরণ সাপেক্ষে একসময় তারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়ে যাবে। অদক্ষ শ্রমিকদের অভিবাসন নিয়ন্ত্রণ ও দক্ষ শ্রমিকদের অভিবাসন বাড়ানোর কথা মাথায় রেখেই অভিবাসন আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে যাতে এই বিল উতরে যেতে পারে এবং ডেমোক্র্যাট আইনপ্রণেতাদেরও সন্তুষ্ট করতে পারে- এসব বিষয়ও মাথায় রাখতে হয়েছে আইন সংস্কার কমিটিকে। তবে বারবার আলোচনার পরও কয়েকটি বিষয়ে তারা একমত হতে পারছিল না। সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা, কম দক্ষ শ্রমিকদের ভিসা দেওয়া, দক্ষ শ্রমিকদের ভিসার পরিমাণ এবং অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যেসব অভিবাসী নতুন আইনে বৈধতা পেতে যাচ্ছে, তাদের স্বাস্থ্যসেবার বিষয়টি নিয়েও মতভেদ ছিল। গত বৃহস্পতিবার প্রায় দুই ঘণ্টার বৈঠকের পর তারা এসব বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছে। সমঝোতার ব্যাপারে বিশদ জানা যায়নি। সূত্র : রয়টার্স, এপি।কালের কণ্ঠ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’