যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্কার নিয়ে …
ইব্রাহীম চৌধুরী ,নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্কার নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে রিপাবলিকানদের সংঘাত শুরু হয়ে গেছে। মধ্যবর্তী নির্বাচনের পর গত শুক্রবার ডেমোক্রেট এবং রিপাবলিকানদের নিয়ে বৈঠক করেন প্রেসিডেন্ট ওবামা।হোয়াইট হাউসে অনুষ্ঠিত এ বৈঠকে প্রেসিডেন্ট তাঁর নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে অভিবাসন সমস্য সমাধানের কথা বলেছেন।বৈঠকের পরপরই এ নিয়ে শুরু হয়েছে দুপক্ষের বিবৃতি পাল্টা বিবৃতি।
প্রতিনিধি পরিষদের স্পীকার এবং নব নির্বাচিত রিপাবলিকান আইন প্রণেতারা প্রেসিডেন্ট বারাক ওবামার মনোভাবের বিরুপ প্রতিক্রিয়া জানিয়েছেন।রিপাবলিকান আইন প্রণেতাদের পক্ষ থেকে রীতিমত সতর্কবাণী উচ্ছারণ করে বলা হয়েছে,নির্বাহী আদেশের মাধ্যমে অভিবাসন সমস্যা সমাধানের উদ্যোগ বিভেদকে আরো উস্কে দেবে। প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকেও পাল্টা জবাব দিয়ে বলা হয়েছে,আগের প্রেসিডেন্টরাও নির্বাহী আদেশ দিয়ে এমনি বহু সমস্যার সমাধান করেছেন।হোয়াইট হাউস থেকে দেয়া বক্তব্যে বলা হয়েছে,মধ্যবর্তী নির্বাচনের জন্য প্রেসিডেন্টের নির্বাহী আদেশে অভিবাসন সমস্যা সমাধানের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল।সমন্বিত অবিবাসন সংস্কার আাইন প্রণয়নে কংগ্রেস ব্যর্থ হয়েছে।ফলে প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী অভিবাসন সমস্যা সমাধানে এগিয়ে যাবেন বলে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে।
হোয়াইট হাউস থেকে দেয়া বক্তব্যের পরই স্পীকার জন বয়েনারের দপ্তর থেকে পাল্টা বিবৃতি দেয়া হয়েছে।বিবৃতিতে বলা হয়,একক উদ্যোগে প্রেসিডেন্টের নির্বাহী আদেশে অবৈধদের সাধারন ক্ষমা প্রদানের উদ্যোগ সমন্বিত সংস্কার আইন প্রণয়নকে বাঁধাগ্রস্থ করবে।টেক্সাস থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর জন করনিন বলেছেন,মধ্যবর্তী নির্বাচনের জনগনের দেয়া বার্তাকে এড়িয়ে প্রেসিডেন্ট কংগ্রেসকে পাশ কাটানোর উদ্যোগ হবে দু:খজনক।তিনি বলেন,পর্যায়ক্রমে অভিবাসন আইনের সংস্কার উদ্যোগ নেয়া হবে।এ জন্য সীমান্ত সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তাকে অগ্রধিকার দিয়ে অভিবাসন সমস্যার সমাধানে কংগ্রেস উদ্যোগ গ্রহন করবে বলে তিনি বলেন।প্রতিনিধি পরিষদে ডেমোক্রেট দলের নেতা ন্যান্সী পলেসি হোয়াইট হাউসে সভার পরপরই রিপাবলিকানদের দেয়া বক্তব্যের জবাব দিয়েছেন।ন্যান্সী পলেসি বলেন,অভিবাসন সংস্কারের জন্য প্রেসিডেন্ট নির্বাহী আদেশ প্রদানের ক্ষমতা রাখেন। প্রথা অনুযায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর ক্ষমতা প্রয়োগ করে অভিবাসন সমস্যার সমাধান করতেই পারেন বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে বৈঠকে উভয় দলের ১৩জন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।দুঘন্টারও বেশী সময়ের এ বৈঠকে সিরিয়া এবং ইরাকে জঙ্গী দমনে উভয় পক্ষের মধ্যে কিছুটা মতৈক্য প্রতিষ্টিত হয়েছে বলে জানানো হয়েছে।অবিবাসন সংস্কার নিয়ে মতপার্থক্য তীব্র হওয়ার মধ্য দিয়ে আইন প্রণেতারা হোয়াইট হাউস ত্যাগ করেন।অপেক্ষমান সংবাদ মাধ্যমের সাথেও তাঁর কোন বক্তব্য প্রদানে বিরত থাকেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!