Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের অভিবাসী বন্দিশালাগুলো বিপদজনকভাবে ভরে আছে

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: July 4, 2019 | 1:36 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের সরকারি তদন্ত রিপোর্ট বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলোর অভিবাসী বন্দিশালা গুলো বিপদজনকভাবে ভরে আছে।

টেক্সাসের রিওগ্রা- বন্দিশালার ছবিতে দেখা যায়, যেখানে ৪০ জন পুরুষের থাকার কথা সেখানে ৫১ জন নারীকে বন্দী করে রাখা হয়েছে। আর যেখানে ৪২ জন নারী থাকার কথা সেখানে ৭১ জন পুরুষ অভিবাসীকে আটকে রাখা হয়েছে। কোন কোন কারাকক্ষে শুধু দাঁড়ানোর মতো জায়গা রয়েছে। আর সেখানে পুরুষদের এক সপ্তাহ থাকতে হচ্ছে।

এ ধরনের একটি বন্দিশালার একজন ম্যানেজার জানান, পরিস্থিতি টাইম বোমার মতো। যে কোন সময়ে বিস্ফোরণ ঘটতে পারে।

মার্কিন ইনস্পেকটর জেনারেল অফিসের কর্মকর্তারা রিও গ্রান্ডে এলাকার ৭টি অভিবাসী বন্দিশালায় এ তদন্ত চালিয়েছেন। তিনি বলেন, ভিড় ও দীর্ঘ সময় আটক থাকার ফলে সরকারি কর্মকর্তা এবং বন্দীদের স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন । কারাগারগুলো পরিদর্শন করে তিনি দেখেছেন, শিশুদের সর্বোচ্চ ৭১ ঘণ্টা আটক রাখার নিয়ম থাকলেও ৩৩% শিশুকে তার চেয়েও বেশি সময় আটক রাখা হয়েছে। এ সময় তাদের গরম খাবার দেয়া হয়নি। তাদের জন্য গোসল করার পানি কিংবা পরিষ্কার পোশাক সরবরাহেরও ব্যবস্থাও নেই।

ইনস্পেকটারদের রিপোর্টে বলা হয়, বন্দিশালায় যাওয়ার পর আমাদের দেখে আটক অভিবাসীরা চিৎকার করতে থাকে। তারা কারাকক্ষের দরজা-জানালায় আঘাত করতে থাকে এবং আমাদের কাছে চিরকুট পাঠানোর চেষ্টা করে। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল বিভাগের হিসেব অনুযায়ী রিও গ্রান্ডে এলাকায় অভিবাসী সংখ্যা সবচেয়ে বেশি। এক বছরে এ এলাকা থেকে আটক করা হয়েছে আড়াই লাখ অভিবাসীকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV