যুক্তরাষ্ট্রের আই গ্লোবাল ও বাংলাদেশের ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী-শিক্ষক বিনিময় চুক্তি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : শিক্ষার্থী-শিক্ষক বিনিময় এবং প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘আই গ্লোবাল ইউনিভার্সিটি’ (আইওজি) ও বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বিডিনিউজ
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ার লিসবার্গ পাইকে আই গ্লোবাল ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষরিত হয় অনাড়ম্বর এক অনুষ্ঠানে।
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান এবং আই গ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর আবু বকর হানিপ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এর আগে সবুর খান সস্ত্রীক আই গ্লোবাল বিশ্ববিদ্যালের ক্যাম্পাস পরিদর্শন করেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশী মালিকানাধীন একমাত্র এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী আবুবকর হানিপের উদ্যোগের প্রশংসা করে সবুর বলেন, “একজন বাংলাদেশি যুক্তরাষ্ট্রে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, যা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। আমি নিজেও গর্ব অনুভব করি। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ থেকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কিভাবে কাজ করতে পারে তারই একটি পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। সম্পর্কটিকে আমরা সর্বোতভাবে ফলপ্রসূ করে তুলতে চাই।”
চ্যান্সেলর আবুবকর হানিপ বলেন, “বাংলাদেশে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আমি ঘুরে এসেছি। ড. সবুর খান একটি স্বপ্নকে শুধু লালনই করেননি, সেটিকে বাস্তবে রূপ দিয়েছেন। তার প্রমাণ তার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ও তার ক্যাম্পাস। আই গ্লোবাল বিশ্ববিদ্যালয়কে অনেকটা একই ধাচে গড়ে তোলার ঐকান্তিক ইচ্ছা নিয়েই আমরা এগিয়ে চলছি।”
অনুষ্ঠানে আই গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক কারাবার্ক অতিথিদের সামনে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি এরই মধ্যে যেসব সাফল্য দেখাতে শুরু করেছে তা উপস্থাপন করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশের উদ্যোক্তা ও ব্যবসায়ী মিজানুর রহমান, আই গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দুই ভাইস প্রেসিডেন্ট শ্যান চো ও মামুন ওয়াহাব।
এছাড়াও ছিলেন অ্যাডমিশন ম্যানেজার সারাহ হেদায়েত, অ্যাসিস্ট্যান্ট আইটি ম্যানেজার কাজি বারী, অ্যাকাউন্ট্যান্ট কৌশিকা নাভাল এবং অ্যাডমিশন অফিসার সেমি জ্যাং প্রমুখ।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature