যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত
ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন। রোববার সকালে আলাস্কার সোল্ডোটনা বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। দেশটির জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ডের তদন্তকারী কর্মকর্তা ক্লিন্ট জনসন জানান, দুর্ঘটনায় পাইলটসহ বিমানটির সব যাত্রীই নিহত হয়েছেন। বিমানটিতে পুরোপুরি আগুন ধরে গিয়েছিল। তবে, এখনো নিহতদের পরিচয় জানা যায়নি। বিমানটি উড়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে দূরে অবস্থিত আলাস্কা অঙ্গরাজ্যে যাওয়ার জন্য বিমানই প্রধান বাহন। ঝুঁকিপূর্ণ পাহাড়ি রাস্তা ও খারাপ আবহাওয়ার কারণে এখানকার বাসিন্দারা বিমানকেই বেছে নেয়। সান ফ্রান্সিসকো বিমানবন্দরে এশিয়ানা এয়ারলাইনসের বিমান দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার মাত্র একদিন পর এ দুর্ঘটনা ঘটল। সূত্র: এপি
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion