যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তহবিল সংগ্রহে ওবামা এগিয়ে
ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী মিট রমনি প্রতিযোগিতায় ডেমোক্র্যাট বারাক ওবামার প্রায় কাছাকাছি অবস্থান করলেও তহবিল সংগ্রহের ক্ষেত্রে এখনও অনেক পেছনেই রয়ে গেছেন। আর শুক্রবার এমন তথ্যই দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নির্বাচন কমিশন। বিডিনিউজ এ খবর দিয়েছে। মার্চ মাসে রিপাবলিকান রমনি প্রায় ১ কোটি ২৭ লাখ ডলার তহবিল সংগ্রহ করেছেন। এছাড়া মনোনয়ন পাওয়ার জন্য প্রায় এক কোটি ১০ লাখ ডলার ব্যাংকে রেখেছেন তিনি। তবে এ বছর ৬ই নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ওবামাকে পরাজিত করার ব্যয়বহুল লড়াইয়ে রমনিকে আরও তহবিল গঠনের দিকে নজর দিতে হবে। ওবামার প্রচারাভিযান শিবির মার্চে ৩ কোটি ৪৮ লাখ ডলার তহবিল সংগ্রহ করেছে। মাস শেষে ব্যাংকে মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ৪০ লাখ ডলার।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency