Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন হিলারি, প্রেসিডেন্ট হিলারিকে বাংলাদেশে নিয়ে যাবো: কংগ্রেসম্যান ক্রাউলি

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: October 22, 2016 | 12:02 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : মার্কিন কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা-চেয়ার কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি বললেন, ‘প্রেসিডেন্ট বারাক ওবামাকে ভারতে নিয়ে গেছি। ঠিক একইভাবে প্রেসিডেন্ট হিলারি ক্লিন্টনকেও বাংলাদেশে নিয়ে যাবো। হিলারি ক্লিন্টনও বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু।’ ২১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নান্দুস পার্টি হলে দক্ষিণ এশিয়ান-আমেরিকানদের এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা ও ডেমক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির সদস্য খোরশেদ খন্দকারের আহবানের পরিপ্রেক্ষিতে কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি হিলারিকে আবারো ঢাকায় নেয়ার আশাবাদ পোষণ করেন। ‘নারী ক্ষমতায়নে অবিস্মরণীয় ভূমিকা পালন করছে বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রীও নারী। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন হিলারি। তাই তাকে নিয়ে অবশ্যই ঢাকায় যাবার বিষয়টি ইতিহাসেরই একটি অংশ’-উল্লেখ করেন ক্রাউলি।

খোরশেদ খন্দকার ক্রাউলিকে নিশ্চিত করেন যে, ‘শেখ হাসিনার গ্রিণ সিগন্যাল পেয়ে বাংলাদেশী-আমেরিকানদের প্রায় সকলেই হিলারির পক্ষে মাঠে রয়েছেন। কেউ অর্থ দিচ্ছেন, আবার কেউ কায়িক শ্রম দিচ্ছেন স্বেচ্ছাসেবক হিসেবে।’  ‘সাউথ এশিয়ান ফর ক্রাউলি’র ব্যানারে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ আমিনুল্লাহ এবং পরিচালনা করেন ইউএস সুপ্রিম কোর্টের এটর্নী মঈন চৌধুরী। বিপুলসংখ্যক বাংলাদেশীসহ ভারত, পাকিস্তান, শ্রীলংকা এবং আফগানিস্তানের বিশিষ্টজনেরা অংশ নেন। বাংলাদেশী-আমেরিকানদের মধ্যে ছিলেন মোর্শেদ আলম, খোরশেদ খন্দকার, সাবু মিয়া, জয়নাল আবেদীন প্রমুখ।

নিউইয়র্ক সিটির কুইন্সে বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটস থেকে ডেমক্র্যাটিক পার্টির এই কংগ্রেসম্যান ক্রাউলি বলেন, ‘অপ্রিয় হলেও সত্য যে, এই এলাকায় জন্মগ্রহণ করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিনি এখন পর্যন্ত একবারও এই এলাকায় আসেননি। এমনকি কুইন্সের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কেও তার কোন ধারণা আছে কিনা সন্দেহ। অপরদিকে, ভিন্ন এলাকায় জন্মগ্রহণকারি হয়েও হিলারি ক্লিন্টন ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাইয়ের সময় এবং চ’ড়ান্তভাবে পার্টির প্রার্থী হবার পর কয়েক দফা এসেছেন কুইন্সে। তাই সকলকে ভোট দিতে হবে হিলারিকেই।’ ক্রাউলি বলেন, ‘৮ নভেম্বরের নির্বাচনের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। যুক্তরাষ্ট্রের ইতিহাস-ঐতিহ্য আর মূল্যবোধ সমুন্নত রাখার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের বলিষ্ঠ নেতৃত্ব অটুট রাখতেই হিলারির বিকল্প নেই।’ ক্রাউলি বলেন, ‘কঠোর পরিশ্রমী আর মধ্যবিত্তশ্রেণীর মানুষের সার্বিক কল্যাণে ৩০ বছর যাবত কর্মরত হিলারি ক্লিন্টন প্রেসিডেন্ট হলেই ইমিগ্র্যান্টদের স্বপ্নের বাস্তবায়ন ঘটবে।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV