যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিউইয়র্ক পুলিশে প্রথম বাংলাদেশি অক্সিলারি লেফটেন্যান্ট সৈয়দ এনায়েত আলী
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের অক্সিলারি লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন সৈয়দ এনায়েত আলী। গত ৯ই মার্চ তিনি এ পদোন্নতি পান। উল্লেখ্য, এনউয়াইপিডি ১৯৫০ সালে অক্সিলারি পুলিশ বিভাগ গঠন করে। এ বিভাগে প্রথম কোন বাংলাদেশি লেফটেন্যান্ট হিসেবে সৈয়দ এনায়েত আলী এই কৃতিত্ব অর্জন করলেন।
জানা যায়, বাংলাদেশ বক্সিংয়ের উজ্জ্বল নক্ষত্র প্রাক্তন জাতীয় হেভিওয়েট বক্সার সৈয়দ এনায়েত আলী দক্ষিণ এশিয়ান বক্সিংয়ের রৌপ পদক প্রাপ্ত হেভিওয়েট বক্সার। ১৯৮৮ সালের বডিবিল্ডিং প্রতিযোগিতায় হেভিওয়েট ‘মিস্টার বাংলাদেশ’ খেতাব অর্জন করেন। ১৯৮৯ সালে আমেরিকায় চলে আসেন। ২০০২ সালে নিউইয়োর্ক পুলিশ বিভাগে অক্সিলারি পুলিশ হিসেবে যোগদান করেন। ২০০৪ সালে দক্ষতার জন্য অফিসার অব দ্য ইয়ার পুরস্কার অর্জন করেন। ২০০৭ সালে কমিউনিটির বেস্ট সার্ভিসের জন্য ততকালীন প্রেসিডেনট বুশ কর্তৃক পুরস্কৃত হন। এনউয়াইপিডি ১৯৫০ সালে অক্সিলারি পুলিশ বিভাগ গঠন করে। বাংলাদেশী সৈয়দ এনায়েত আলী এই বিভাগে ২০০৯ সালে সার্জেন্ট হন।
এখানে আরো উল্লেখ্য যে, নিউইয়র্ক পুলিশ বিভাগে ৪০০০ অক্সিলারি পুলিশ রয়েছেন। লেফটেন্ট সৈয়দ এনায়েত আলী কুইন্স নর্থের ১১৪ পুলিশ প্রিসেঙ্কেটে প্রায় ১৯ বছর যাবত কর্মরত রয়েছেন। তিনি বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপার) এর করেসপন্ডিং সেক্রেটারী পদে দায়িত্ব পালন করছেন। সৈয়দ এনায়েত আলী নিউইয়র্কের কুইন্সে স্ত্রী লাভলী এবং একমাত্র কন্যা মাইশাকে নিয়ে বসবাস করছেন। সৈয়দ এনায়েত আলীর এই পদোন্নতিতে অনেকে তাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রসঙ্গ উল্লেখ্য যে, এনওয়াইপিডির সদস্য সংখ্যা প্রায় ৩৬ হাজার। নিয়মিত বাহিনীতে প্রায় তিন শ বাংলাদেশি রয়েছেন। নিউইয়র্ক সিটির ট্রাফিকসহ পুলিশের অন্যান্য বিভাগ মিলে ১ হাজারেরও বেশি বাংলাদেশি সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030