Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ‘ডিসটিংগুইশড প্রফেসর’ হলেন ড. আলী রীয়াজ

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: January 16, 2018 | 7:37 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : দক্ষিণ এশিয়া তথা আন্তর্জাতিক রাজনীতিতে অসাধারণ মেধার প্রতিফলন ঘটিয়ে ‘ডিসটিংগুইশড প্রফেসর’ হলেন বাংলাদেশী-আমেরিকান অধ্যাপক ড. আলী রীয়াজ। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রীয়াজকে একই ইউনিভার্সিটির ‘ডিসটিংগুইশড প্রফেসর’ হিসেবে ঘোষণা দেয়া হয় ১১ জানুয়ারি। একইসাথে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জিওলজির অধ্যাপক ডেভিড মেলোনকেও ‘ডিসটিংগুইশড প্রফেসর’ হিসেবে ঘোষণা দেয়। আসছে ১৫ ফেব্রুয়ারি ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ‘এ্যানুয়াল ফাউন্ডার্স ডে কনভেনশন-এ উভয়কে এই সম্মাননা প্রদান করা হবে। উল্লেখ্য, এই বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত।

ঢাকা ইউনিভার্সিটি ছাত্র সংসদের জনপ্রিয় সাহিত্য সম্পাদক আলী রীয়াজ উচ্চতর ডিগ্রি গ্রহনের পর প্রথমে যুক্তরাজ্য এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে এসে ইস্ট-ওয়েস্ট সেন্টার ফেলোশিপে হাওয়াই ইউনিভার্সিটি থেকে ১৯৯৩ সালে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি করেন। ২০০২ সালে ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে যোগদানের আগে তিনি সাউথ ক্যারলিনায় ক্ল্যাফলিন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগদানের পর ১৯৮৭ সাল পর্যন্ত একই অবস্থায় শিক্ষকতা করেন আলী রীয়াজ। সহকারি অধ্যাপক হিসেবে ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়েই অধ্যাপনা করেন। যুক্তরাষ্ট্রে বসবাসকালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে ৫ বছর সাংবাদিকতাও করেছেন ড. রীয়াজ।

দক্ষিণ এশিয়ান রাজনীতি এবং ইসলামিক রাজনীতিতে বিশেষ জ্ঞান থাকার কারণে সিএনএনসহ শীর্ষস্থানীয় মার্কিন গণমাধ্যমে প্রায়ই ড. রীয়াজের মতামত নেয়া হয়। ২০১৩ সালে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত খ্যাতিসম্পন্ন থিঙ্কট্যাংক ‘উড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলার্স-এর পাবলিক পলিসি স্কলার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশী এই অধ্যাপক। ২০১৩ এবং ২০১৫ সালে তিনি মার্কিন কংগ্রেসে বাংলাদেশের পরিস্থিতির আলোকে বক্তব্য রাখেন। ২০০৮ সালে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থার আলোকে বক্তব্য দিয়েছেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV