Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটিতে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রিয়ান তরুণের সাফল্য

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: May 27, 2019 | 2:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রিয়ান তরুণ পল বশির যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির গ্লোবাল বিজনেস এন্ড ম্যানেজমেন্ট থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এতে করে প্রবাসে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল হলো। 

অস্টিয়া প্রবাসী বাংলাদেশি নেয়ামুল বশির এবং বেথিনা বশিরের বড় সন্তান পল বশির ভিয়েনা ইউনিভার্সিটি থেকে চার্টার্ড একাউন্টিং ব্যাচেলর ডিগ্রি সাফল্যের সঙ্গে সম্পন্ন করেন।এরপর হংকং ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে এমএসসি সম্পন্ন করেন।

এছাড়াও পল বশির বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। 

ছেলের সাফল্যে বাবা নেয়ামুল বশির বলেন, পল বশির আমাদের বাংলাদেশের মান মর্যাদা অস্ট্রিয়া ও যুক্তরাষ্ট্রে আরও উপরের দিকে নিয়ে গেছে। ধারাবাহিকভাবে তরুণ বাংলাদেশি প্রজন্ম বিভিন্ন দেশের শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রেখেছে। 
পল বশিরের এই সাফল্যে অস্ট্রিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা গর্বিত ও আনন্দিত।

উল্লেখ্য, পল বশিরের বাবা চট্রগ্রামের নেয়ামুল বশির বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির বহু বার নির্বাচিত সভাপতি ছিলেন এবং তিনি অভিবাসীদের নিয়ে কাজ করে থাকেন। বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV