Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ তুষারঝড়ে লন্ডভন্ড জনজীবন

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: February 23, 2026 | 8:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ তুষার ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জনজীবন। স্থানীয় সময় রবিবার উত্তর-পূর্বাঞ্চলীয় আট স্টেটে এ ঝড় আঘাত হানে। পরদিন সোমবার পর্যন্ত নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, দেলওয়ার, কানেকটিকাট, রোড আইল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ হ্যামশায়ার এবং ভার্জিনিয়া স্টেটে ১৯ ইঞ্চি থেকে দুই ফুট পর্যন্ত তুষারপাত ঘটে।ওয়াশিংটন থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এই ঝড়ে ভারী তুষারপাত, ঘণ্টায় প্রায় ৭০ মাইল বেগে দমকা হাওয়া এবং বিপজ্জনক যাতায়াত পরিস্থিতির সতর্কতা জারি করা হয়।
জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিন ও রাতের তুষার ঝড়ে জবুথবু হওয়া এলাকার ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। সড়ক-মহাসড়কে ন্যাশনাল গার্ড, স্টেট পুলিশ, সিটি পুলিশ, অ্যাম্বুলেন্স আর তুষার অপসারণের যানবাহন ছাড়া অন্য কোনো বাহন নেই। সিটি, স্টেট এবং কাউন্টি প্রশাসনের তথ্য অনুযায়ী, সকাল নাগাদ ৩ লাখ ৬৬ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তুষার ঝড়ের কবলে পড়া ৪ কোটি আমেরিকানের মধ্যে ৫ লক্ষাধিক বাংলাদেশি আমেরিকানও রয়েছেন।
সূত্র জানায়, নিউইয়র্ক স্টেটের সেন্টার মরিসে ১৯.৮, নিউজার্সি স্টেটের ফ্রিহোল্ডে ১৯, মাউন্ট হোলিতে ১৮.৫, পেনসিলভানিয়ার ফেয়ারলেস হিলসে ১৮ ও দেলওয়ার স্টেটে ১৮ ইঞ্চি তুষারপাত হয়েছে। তুষার ঝড়কে কেন্দ্র করে আগেই সাড়ে ৫ হাজার ফ্লাইট (জাতীয় ও আন্তর্জাতিক) বাতিল করা হয়। জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, প্রলংকরী এ তুষার ঝড়ের আভাস পেয়ে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, দেলওয়ার, কানেকটিকাট, রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটস স্টেটে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, কানেকটিকাট স্টেটে সড়ক-মহাসড়কে জরুরি প্রয়োজনীয় যানবাহান ব্যতীত সবকিছু নিষিদ্ধ করা হয়।
বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেন নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। নিউইয়র্ক সিটিতে সোমবার সব পাবলিক স্কুল ভবন বন্ধ ঘোষণা করা হয়েছে। কোনো দূরশিক্ষণ কার্যক্রমও চালু রাখা হয়নি; বাতিল করা হয়েছে সব সহশিক্ষা কার্যক্রম। মেয়র জোহান মামদানি জরুরি অবস্থা ঘোষণা করে রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত অপ্রয়োজনীয় যানবাহন সড়কে না নামানোর নির্দেশ দেন। ২০১৭ সালের পর এই প্রথম শহরটিতে তুষারঝড় সংক্রান্ত সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল লং আইল্যান্ড, নিউইয়র্ক সিটি ও লোয়ার হাডসন ভ্যালিতে সহায়তার জন্য ১০০ জন ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন। ঝড়ের প্রভাবে ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তরও সোমবার বন্ধ রাখা হয়।
ম্যাসাচুসেটসের গভর্নর মওরা হিলি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করে সরকারি কর্মীদের বাসায় অবস্থান করতে বলেন। নিউ জার্সির গভর্নর মিকি শেরিল রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান। কানেকটিকাটে সীমিত প্রবেশাধিকারযুক্ত মহাসড়কে বাণিজ্যিক যান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে; শুধু জরুরি ও প্রয়োজনীয় পণ্যবাহী যান চলাচল করতে পারবে।
এছাড়া যুক্তরাষ্ট্র ডাক বিভাগ জানিয়েছে, তুষারঝড়ের কারণে ডাক ও পার্সেল প্রক্রিয়াকরণ ও সরবরাহে বিলম্ব হতে পারে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ