যুক্তরাষ্ট্রের একটি নিলামঘরে এক সেন্টের দাম ১১ লাখ ডলার!
এক সেন্টের মুদ্রানিউইয়র্ক প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের একটি নিলামঘরে গত শুক্রবার ১৭৯২ সালে তৈরি এক সেন্টের একটি তামার মুদ্রা বিক্রি হয়েছে ১১ লাখ ডলারেরও বেশি দামে। ওই মুদ্রাটি পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছিল। এ ধরনের মুদ্রা এখন খুবই বিরল।
যুক্তরাষ্ট্রে এক সংগ্রাহকের কাছে ১০ বছর ধরে মুদ্রাটি ছিল। টেক্সাসের নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ নিলাম এটি নিলামে তোলে। হেরিটেজ নিলামঘরের ভাইস প্রেসিডেন্ট টড ইমহফ জানান, ১৭৯২ সালের মুদ্রাগুলো আকারে বড় ও ভারী ছিল। তাই এগুলো ব্যবহার করা অসুবিধাজনক ছিল। এ কারণে মুদ্রাগুলো দ্রুত প্রত্যাহার করা হয়।
হ্যারিটেজ নিলামঘরের মুখপাত্র মন্তব্য করেন, এখনকার মার্কিন বিনিময় মুদ্রায় লেখা থাকে ‘ইন গড উই ট্রাস্ট’। ১৭৯২ সালে এক সেন্টের ধাতব মুদ্রাটিতে লেখা ছিল ‘লিবার্টি প্যারেন্ট অব সোসাইটি অ্যান্ড ইন্ডাস্ট্রি’। এই মুদ্রাটি প্রমাণ করে সে সময় মার্কিন সমাজে ধর্ম নয়, বরং স্বাধীনতা, বিজ্ঞান এবং শিল্পকে প্রাধান্য দেওয়া হয়েছিল।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests