যুক্তরাষ্ট্রের এক আদালতে খুনিকে জড়িয়ে ধরে ক্ষমা নিহতের ভাইয়ের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রতিবেশী কৃষ্ণাঙ্গ যুবককে হত্যার অপরাধে ১০ বছর কারাদণ্ড পেলেন ডালাসের সাবেক পুলিশ অফিসার আম্বার গাইঘের। কিন্তু তারপর যা হলো, তাতে বিচারক থেকে শুরু করে আইনজীবী সকলেই হতবাক।
যুক্তরাষ্ট্রের ডালাসের এক আদালতে রায় ঘোষণার পর অপরাধীকে জড়িয়ে ধরলেন নিহতের ভাই। আর বললেন, ‘আর পাঁচ জনের মতো আপনাকেও ভালোবাসি। আমি চাই না আপনি জেলের মধ্যে পচে মরুন। আমি ব্যক্তিগতভাবে আপনার মঙ্গল কামনা করি।’
অপরাধী ডালাসের সাবেক পুলিশ অফিসার আম্বার গাইঘের। নিহত ওই কৃষ্ণাঙ্গ তরুণের নাম বোথাম জিন। আম্বারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের জেরে খুনের অভিযোগ আনা হয়। যদিও সাবেক ওই অফিসার আম্বারের দাবি, ঘটনার দিন তিনি ভুল করে বোথামের ফ্ল্যাটে ঢুকে পড়েন। ঘটনাচক্রে ২৬ বছরের ওই যুবক তখন মদ্যপান করছিলেন, ফ্ল্যাটের দরজা ছিল খোলা।
আম্বারের যুক্তি, ওই ফ্ল্যাটটিকে তার নিজের ফ্ল্যাট বলে ভুল করেছিলেন এবং সেখানে কোনো অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ঢুকে পড়েছে ভেবে গুলি চালান তিনি। গুলি লাগে বোথামের বুকে, মারা যান তিনি।
আম্বারের শাস্তি ঘোষণার পর আদালতে তখন চরম নিস্তব্ধতা। হঠাৎই বিচারক ট্যামি কেম্পের কাছে বোথামের ভাই ব্র্যান্ড জিন আর্জি জানান, ‘জানি না, এটা সম্ভব কি না, একবার কি আম্বারকে জড়িয়ে ধরতে পারি?’ বিচারক কেম্প অনুমতি দিলে ধীরে ধীরে এগিয়ে এসে ভাইয়ের হত্যাকারীকে জড়িয়ে ধরে করে বলেন, ‘আমার পরিবার কিংবা অন্য কারো সামনে এটা কখনো বলে উঠতে পারব না যে আমি এটা চাই না যে আপনি জেলে যান, আমি চাই আপনি যেন সেরাটুকুই পান, বোথাম বেঁচে থাকলেও এটাই চাইত। আর সেটা একমাত্র যিশুর চরণে নিজেকে সমর্পণের মাধ্যমেই পাওয়া সম্ভব।’ সূত্র : পূবের কলম
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের