যুক্তরাষ্ট্রের এফবিআই সার্ভার থেকে হাজার হাজার ভুয়া মেইল, সাইবার হামলার আশঙ্কা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তাদের একটি অভ্যন্তরীন সার্ভার থেকে হাজার হাজার ভুয়া ই-মেইল পাঠানোর ঘটনা তদন্ত করছে এবং একটি সম্ভাব্য সাইবার আক্রমণের ব্যাপারে সতর্ক করেছে।
মার্কিন সরকারের এই সংস্থাটি বলছে শনিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনা একটি ‘চলমান পরিস্থিতি’. তবে এর বেশি কিছু সংস্থা থেকে জানানো হয়নি।
ভুয়া ইমেইলটির উৎসস্থল মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বলে প্রেরকের ঠিকানায় উল্লেখ আছে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দাবি করছে, এই ধরণের একটা হুমকি আসতে পারে সে ব্যাপারে তারা সতর্ক করেছিল।
তারা যে সতর্কবার্তা দিয়েছিল সেটার টাইটেল ছিল ‘আর্জেন্ট: থ্রেট অ্যাকটর ইন সিস্টেম’।
অলাভজনক সংস্থা স্প্যামহাউস বলছে, ই-মেলগুলোতে প্রাপকদের উদ্দেশ্যে বলা হয়েছে, তারা একটি ‘স্পর্শকাতর ধারাবাহিক হামলার’ লক্ষ্য হতে যাচ্ছেন আর এসব হামলা করবে ‘ডার্ক ওভারলোড’ নামে একটি চাঁদাবাজ গোষ্ঠী।স্প্যামহাউস টুইট করে বলছে, “তারা অনেক বিঘ্ন ঘটাচ্ছে কারণ এই মেইলগুলো সত্যিকার অর্থে এফবিআই অবকাঠামোর ভেতর থেকে আসছে”।
তারা এটাও বলছে, মেইলটা কে পাঠিয়েছে তার নাম যেমন নেই সেখানে কোন যোগাযোগের তথ্য দেয়া হয়নি।
মার্কিন গণমাধ্যম বলছে এক লক্ষের বেশি মেইল পাঠানো হয়েছে।
একটা বিবৃতিতে শনিবার এফবিআই বলেছে, তারা সকালের ভুয়া ইমেইল সম্পর্কে অবগত আছে যেটা @ic.fbi.gov অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে।
এফবিআই বলছে সমস্যাটা ধরতে পারার সঙ্গে সঙ্গে যে হার্ডওয়্যারটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা অফলাইন করা হয়েছে।
এবং জনগণকে বলা হয়েছে তারা যেন অজানা কোন সেন্ডারের কাছ থেকে ইমেল পেলে সতর্ক থাকে।
একই সঙ্গে যদি সন্দেহজনক কোন কার্যকলাপ চোখে পড়ে সেটা সরকারকে জানাতে হবে।
তবে এটা এখনো পরিষ্কার না যে হ্যাকাররা এটা করেছে নাকি এমন কোন ব্যক্তি করেছে যার এফবিআই-এর সার্ভারে প্রবেশাধিকার আছে। সূত্রঃ বিবিসি বাংলা।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন