যুক্তরাষ্ট্রের ওহিও এবং টেক্সাসে বন্দুক হামলায় নিহত ২৯
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের ওহিও এবং টেক্সাসে বন্দুক হামলার ঘটনায় অন্তত ২৯ ব্যক্তি নিহত হয়েছেন৷ এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন৷ রবিবার স্থানীয় সময় রাত সোয়া একটায় ওহিও রাজ্যের ডেটন এলাকায় বন্দুকধারীর হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ৷ হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে৷ এর কয়েকঘণ্টা আগে টেক্সাস রাজ্যের এল পাসো শহরের একটি শপিংমলে আরেক বন্দুকধারীর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন৷ টেক্সাস পুলিশ জানায়, এ হামলায় অন্তত ২৬ জন আহত হয়েছেন৷ হামলার ঘটনাকে ‘কাপুরুষোচিত’ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷
ওহিওর বারে হামলা
ওহিও রাজ্যের ডেটন শহরের একটি বারের সামনে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে এক বন্দুকধারী৷ বন্দুকধারী এ ব্যক্তি এসময় বারে প্রবেশ করতে চাইলে ঐ এলাকায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে থামাতে গুলি ছুড়ে৷ তখন পুলিশের গুলিতে নিহত হন এই হামলাকারী৷ তবে হামলাকারীর বিস্তারিত পরিচয় এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ৷ পুলিশ জানায় যে, ঘটনাস্থলের পাশেই দায়িত্বরত অবস্থায় ছিল আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা৷ গুলির শব্দ শুনতে পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে ও হামলাকারীকে থামাতে পাল্টা গুলি করে৷ তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে কোন তথ্য জানায়নি পুলিশ৷
টেক্সাসে নিহত ২০
শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় টেক্সাস রাজ্যের এল পাসো শহরে ওয়ালমার্টের একটি দোকানে বন্দুকধারীর হামলায় অন্তত ২০ জন নিহত ও ২৬ জন আহত হন৷ এ ঘটনায় পুলিশ ২১ বছর বয়সি একজনকে আটক করেছে৷ মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে হামলাকারী ডালাস এলাকার একজন বাসিন্দা৷ টেক্সাসের মেয়র গ্রেগ অ্যাবট এই ঘটনাকে সেখানকার ‘ইতিহাসে অন্যতম ভয়াবহ দিন’ বলে বর্ণনা করেছেন৷
পুলিশ জানায় তারা এই ঘটনার তদন্ত করছে৷ তবে পুলিশ এটিকে ‘হেইট-ক্রাইম’ বলে সন্দেহ করছে৷ এল পাসো শহরের পুলিশ বিভাগের প্রধান গ্রেগ আলেন বলেন, ‘‘এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য প্রমাণ রয়েছে তাতে মনে হচ্ছে যে এটি একটি হেইট ক্রাইম৷”
ট্রাম্পের নিন্দা
ঘটনার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, ‘‘এ ঘটনার নিন্দা জানিয়ে আমি সবার পাশে আছি৷ একটি হত্যাকাণ্ডকে সমর্থন দেওয়ার কোন কারণ থাকতে পারেনা৷” হামলার এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ডেমোক্র্যাট সদস্যরা৷ সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘‘এটি অসুস্থতা৷ সহ্য করার সব সীমা ছাড়িয়েছে এ হত্যাকাণ্ড৷”
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে মাঝেমাঝেই বন্দুক হামলার ঘটনা ঘটে৷ রাজনীতিবিদদের একাংশসহ অনেকেই অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে মত দিয়েছেন৷ বেসরকারী সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য মতে, চলতি বছর ২৪৭টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে৷
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি