Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের কলরাডো রাজ্যে বন্যায় চারজনের মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: September 14, 2013 | 5:25 PM

 

তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় যুক্তরাষ্ট্রের কলরাডো রাজ্যে চারজনের মৃত্যু হয়েছে। রাজ্যটির বন্যা কবলিত এলাকার দুই হাজারেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে।— খবর রয়টার্স 

শুক্রবার বন্যার পানি বেড়ে রাজ্যের কয়েকটি নতুন এলাকা প্লাবিত হয়। এলাকাগুলোর মধ্যে প্রত্যন্ত ছোট শহর লিওনসে আটকে পড়া দুই হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে ন্যাশনার গার্ডের সদস্যরা সামরিক যান ব্যবহার করছেন। তারা বাড়ি বাড়ি গিয়ে আটকে পড়াদের উদ্ধার করে নিয়ে আসছেন। টানা বৃষ্টিপাতের ফলে এলাকাটিতে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যা কবলিত শহরগুলোর মধ্যে বোল্ডার থেকে শুরু করে ডেনভারের উত্তরে রকি পর্বতমালার ফোর্ট রেঞ্জ পর্যন্ত সবগুলো শহর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢল এসব এলাকার ঘর-বাড়ি ভাসিয়ে নিয়ে গেছে। বন্যায় যুক্তরাষ্ট্রের জাতীয় সড়ক জালের ৩৬ নাম্বার জাতীয় সড়ক ডুবে যাওয়ায় লিওনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর দুইদিন যাবত্ বোল্ডারের উত্তরের এই শহরটির বাসিন্দারা বিশুদ্ধ পানি ও বিদ্যুত্হীন অবস্থায় ছিল।
বন্যায় যে চারজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে এক দম্পতি রয়েছেন। বোল্ডারের উত্তর-পশ্চিমে গাড়ি নিয়ে যাওয়ার সময় তারা ভেসে যান। পরে পুরুষ ব্যক্তিটির মৃতদেহ উদ্ধার করা সম্ভব হলেও তার সঙ্গীর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বোল্ডারের উত্তরে জেমসটাউনে একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধারকারী দলের টহলের সময় কলরাডো স্প্রিংয়ের কাছে অপর এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ১৯৭৬ সালে কলরাডোতে মারাত্মক বন্যা হয়েছিল। বোল্ডার শহরের কাছে পাহাড়ি ঢলে হঠাত্ সৃষ্ট ওই বন্যায় ১শ’ ৫০ জন মারা গিয়েছিল।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV