যুক্তরাষ্ট্রের কলোরাডোর দাবানলে ঘর ছেড়েছে ১১ হাজার মানুষ
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে দ্রুত ছড়িয়ে পড়া দাবানল প্রায় ১১ হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছে। গত শনিবার শুরু হওয়া এই দাবানল প্রায় আড়াই হাজার একর (এক হাজার ১২ হেক্টর) এলাকায় ছড়িয়ে পড়ায় এসব এলাকার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়। কর্মকর্তারা জানান, শনিবার পাইক ন্যাশনাল ফরেস্টে আগুন লেগে তা দাবানলে রূপ নেয়। গতকাল রাত পর্যন্ত প্রায় আড়াই হাজার একরজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে কলোরাডো স্প্রিং ও আশপাশের শহরের প্রায় ১১ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে প্রায় ছয় হাজার ২০০ জনকে ম্যানিটু স্প্রিংস থেকে সরানো হয়েছে। পাইকস পিক পর্বতে যারা ভ্রমণে যায়, তাদের জন্য এটি ঘাঁটি হিসেবে ব্যবহূত হয়। যুক্তরাষ্ট্রে ওই পর্বতে সবচেয়ে বেশি দর্শনার্থীর সমাগম ঘটে। এল পাসো কাউন্টির মুখপাত্র ডেভ রোজ জানান, পাইকস পিকের মূল ভিত্তি থেকে মাত্র দুই মাইল দূরে আগুন জ্বলছে। গতকাল প্রায় ১৪ হাজার ১১৫ ফুট উঁচু একটি পাহাড়ের চূড়া থেকে ধারণকৃত ভিডিওতে দাবানলের কালো ধোঁয়া দেখা গেছে। রয়টার্স।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests