Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে দুর্বৃত্তের গুলিতে আ’লীগ নেতা নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: August 27, 2012 | 12:52 AM

নিউইয়র্ক : রবিবার রাতে কানেকটিকাটের একটি গ্রোসারি স্টোরে কর্মরত অবস্থায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও নিউইয়র্কে ট্যাক্সি ড্রাইভারদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলাদেশ ইয়েলো সোসাইটি’র সাবেক সভাপতি বেলাল তরফদার (৫২)। মৌলভীবাজার জেলা সদরের সন্তান বেলাল তরফদার সপরিবারে নিউইয়র্ক থেকে কানেকটিকাটে গিয়েছিলেন ৩ বছর আগে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ মৃত্যুর এ সংবাদ নিশ্চিত করে বলেন, সর্বশেষ রাত ৮টায় বেলাল তরফদারের সঙ্গে আমার কথা হয়েছে। সে সময় আমি তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলাম সভানেত্রী শেখ হাসিনার জাতিসংঘে আগমন উপলক্ষে নিউইয়র্কে রবিবার দুপুরে অনুষ্ঠিতব্য প্রস্তুতি সভায় যোগদান করতে। তিনি সম্মত হয়েছিলেন। কিন্তু দুর্বৃত্তরা তাঁর জীবন কেড়ে নিল। এ ঘটনায় কানেকটিকাটে বাংলাদেশী কমিউনিটিতে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বেলাল তরফদারের মৃত্যু সংবাদে গভীর শোক প্রকাশ এবং দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আ’লীগের পক্ষে সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সেক্রেটারি সাজ্জাদুর রহমান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ