যুক্তরাষ্ট্রের কানেকটিকাট স্টেট আওয়ামীলীগের ৭৭ সদস্যের নয়া কমিটি : সভাপতি জাহেদ, সাধারণ সম্পাদক হুমায়ুন
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের কানেকটিকাট স্টেট আওয়ামীলীগের ৭৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ গত ৭ই জুলাই রোববার ২০১৯-২০২২ সালের জন্য কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের কাছ থেকে কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের পূর্ণাঙ্গ অনুমোদিত কমিটির কপি গ্রহণ করেন নব নির্বাচিত সভাপতি জেহাদুল হক ও সাধারণ সম্পাদক হূমায়ূন আহমেদ চৌধুরী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, কার্যকরী সদস্য শাহানারা রহমান ও আবদুল হামিদ, স্বেচ্ছাসেবক লীগের শাখাওয়াত বিশ্বাস, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি জুনেদ এ খান, যুক্তরাষ্ট্র আওয়ামী আইজীবী পরিষদের সভাপতি মোর্শেদা জামান সহ যুক্তরাষ্ট্র যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে কাউন্সিলারদের ভোটে জিয়াদুল হক জাহেদ সভাপতি এবং হুমায়ুন আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবাষিকী উদযাপন ও স্টেট আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন গত ২৩শে জুন কানেকটিকাটে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
এদিকে, নব নির্বাচিত কমিটির সভাপতি জেহাদুল হক ও সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরী এক বিবৃতিতে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নতুন কমিটি বদ্ধপরিকর। তারা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’