যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধানের পদত্যাগ

অনলাইন ডেস্ক : বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধানের পদ থেকে পদত্যাগ করছেন ডেভিড পেট্রাউস। প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল শুক্রবার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। এক বিবৃতিতে পেট্রাউস জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। একটি দেশের গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ককে ‘অগ্রহণযোগ্য’ বলেও অভিহিত করেন তিনি। পেট্রাউস বলেন, ‘৩৭ বছরেরও বেশি বিবাহিত জীবনের পর বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে আমি অবিবেচকের মতো কাজ করেছি।’ বিবৃতিতে পেট্রাউস আরও বলেন, ‘একজন স্বামী হিসেবে ও একটি দেশের গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে আমার এ কাজ মোটেও গ্রহণযোগ্য নয়।’ ২০১১ সালে সিআইএ প্রধানের পদে যোগ দেন পেট্রাউস। এর আগে তিনি ইরাক ও আফগানিস্তানে আন্তর্জাতিক বাহিনীর প্রধান হিসেবে নেতৃত্ব দেন। ২০০১ সালের ৯/১১-এ টুইন টাওয়ারে হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ সামরিক কর্মকর্তা ছিলেন তিনি। পেট্রাউসকে সাম্প্রতিক সময়ের অন্যতম দক্ষ মার্কিন সামরিক কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয়। সিআইএর প্রধান হিসেবে ১৪ মাস কাজ করেছেন তিনি। পেট্রাউসের এ পদত্যাগে প্রেসিডেন্ট ওবামা বিস্মিত হয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক সিআইএর একজন কর্মকর্তার উদ্ধৃতির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে।প্রথম আলো
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি