যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে
যুক্তরাষ্ট্রের পশ্চিমের কয়েকটি অঙ্গরাজ্যে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। সেখানকার তাপমাত্রা এত বেশি যে তা বিশ্বের সর্বকালের জানা রেকর্ডকে ছাপিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে গত শুক্রবার তাপমাত্রা মাপা হয় ৪৭ ডিগ্রি সেলসিয়াস (১১৬ ডিগ্রি ফারেনহাইট)। একই দিন ক্যালিফোর্নিয়ার মরু এলাকা ডেথ ভ্যালিতে তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত এই তীব্র দাবদাহ অব্যাহত থাকতে পারে।
অসহনীয় তাপপ্রবাহ থেকে বাঁচতে সংশ্লিষ্ট সব অঙ্গরাজ্যের শহরগুলোয় শীতলীকরণ কেন্দ্র খোলা হচ্ছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, দাবদাহের কারণে বিমান পরিবহনে বিলম্ব ঘটতে পারে। অধিকাংশ বড় আকারের উড়োজাহাজই অবশ্য ৫২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার মধ্যে চলাচলে সক্ষম।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রোববার ডেথ ভ্যালির তাপমাত্রা ৫৩ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছাতে পারে। ১০০ বছর আগে ১৯১৩ সালের ১০ জুলাই পূর্ব ক্যালিফোর্নিয়ার এই স্থানেই বিশ্বের এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়; তা ছিল ৫৭ ডিগ্রি সেলসিয়াস।
একটি মার্কিন বিমান পরিবহন সংস্থার মুখপাত্র বলেন, তাঁদের প্রতিষ্ঠান ফিনিক্সের তাপমাত্রার ওপর ‘ঘনিষ্ঠ নজর’ রাখবে।
অ্যারিজোনার স্কটসডেল এলাকার বাসিন্দা মাইকেল ফেডো বিবিসিকে বলেন, তাপমাত্রা বেড়ে যাওয়ায় তাঁর পরিবারের সদস্যরা ঘরের বাইরে কম সময়ই থাকছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস লাস ভেগাসসহ পশ্চিমের কিছু কিছু এলাকায় আগামীকাল সোমবার পর্যন্ত তাপপ্রবাহ-সংক্রান্ত সতর্কতা জারি করেছে। পশ্চিমাঞ্চলের কলোরাডো, ইউটাহসহ পাঁচটি অঙ্গরাজ্যের কোনো কোনো স্থানে সপ্তাহান্ত পর্যন্ত ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে। বিবিসি।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’