Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: June 5, 2026 | 4:43 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জয় পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান আইনপ্রণেতা শেখ রহমান। ডেমোক্র্যাটিক দলের অভ্যন্তরীণ প্রাইমারিতে তিনি প্রতিদ্বন্দ্বী রবিন এমিলিয়া ম্যাককয়কে পরাজিত করে নিজের আসন ধরে রাখেন। গত ২০ মে প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, শেখ রহমান ৫৪ দশমিক ৪৯ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন।
জয় পাওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যরা তাকে অভিনন্দন জানান। তাদের মতে, এই সাফল্য মার্কিন রাজনীতিতে অভিবাসী প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
নির্বাচন শেষে শেখ রহমান বলেন, তিনি তার এলাকার সব মানুষের জীবনমান উন্নয়ন এবং বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ চালিয়ে যাবেন। শেখ রহমান এবারের নির্বাচনী প্রচারে কর্মজীবী পরিবারের অধিকার রক্ষা, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবার সহজলভ্যতা এবং নতুন অর্থনৈতিক সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন।
তিনি ২০১৯ সাল থেকে জর্জিয়ার ৫ নম্বর স্টেট সিনেট ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করছেন। সেই সময় তিনি প্রথম মুসলিম এবং প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে জর্জিয়া স্টেট সিনেটে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন।
বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর গ্রামে জন্ম নেয়া শেখ রহমান ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরে তিনি নর্থ ক্যারোলাইনার সেন্ট্রাল পিডমন্ট কমিউনিটি কলেজে পড়াশোনা শেষ করেন এবং ইউনিভার্সিটি অব জর্জিয়া থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ