Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের টিভি শো ‘লিটল বিগ শট’-এ বাংলাদেশি-আমেরিকান শিশু সুবর্ণ

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: March 11, 2020 | 5:33 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ‘এনবিসি টিভি’র টক শো ‘লিটল বিগ শট’-এ অংশ নিয়েছেন বাংলাদেশি-আমেরিকান শিশু সুবর্ণ।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এনবিসির এ অনুষ্ঠানে সুবর্ণের (৮) সাক্ষাৎকার নেন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী মেলিসা ম্যাকার্থি।

৪ বছর আগে সারা পৃথিবী থেকে ‘মেধাবী হিসেবে স্বীকৃত’ ৩০ হাজার শিশু তালিকাভুক্ত করে এনবিসি। নানাভাবে এদের সঙ্গে কথা বলে, সাক্ষাৎকার নেওয়ার পাশাপাশি লিখিত পরীক্ষাও নেওয়া হয়। এরপর বেছে নেওয়া হয়েছে ২০ জনকে। তারই একজন বাংলাদেশি-আমেরিকান সুবর্ণ।

নিউইয়র্কের ব্রঙ্কসে মা-বাবার সঙ্গে বাস করছেন সুবর্ণ। তার বাবা রাশিদুল বারি এখানকার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

সুবর্ণের পরিচিতিপর্ব দিয়েই শুরু হয় এনবিসির সাক্ষাৎকার। এতে বলা হয়, “সুবর্ণের জন্ম ২০১২ সালের ৯ এপ্রিল নিউ ইয়র্কের একটি বাঙালি পরিবারে। সুবর্ণ মাত্র ৬ বছর বয়সে অর্থাৎ ২০১৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি পেয়েছে বিজ্ঞানী হিসেবে। নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী তাকে দিল্লিতে ‘গ্লোবাল চাইল্ড প্রোডিজি অ্যাওয়ার্ড’ দেন বিজ্ঞানী হিসেবে। রুইয়া কলেজ অব মুম্বাই বিশ্ববিদ্যালয় তাকে ভিজিটিং অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে পদার্থবিজ্ঞানী  হিসেবে। সবচেয়ে বড় কথা, ২০১৪ সালে নিউ ইয়র্ক সিটি কলেজের প্রেসিডেন্ট লিসা কোইকো  সুবর্ণকে ‘আমাদের সময়ের আইনস্টাইন’ উপাধি দেন।”

মেলিসা: পদার্থবিজ্ঞানী হওয়ার জন্য তোমার কি বো টাই দরকার?

সুবর্ণ: না, পদার্থবিজ্ঞানী হওয়ার জন্য আপনার কোন বো টাইয়ের দরকার নেই। আপনার কেবল দরকার অধ্যবসায়, পরবর্তী স্যার আইজ্যাক নিউটন এবং অ্যালবার্ট আইনস্টাইন হওয়ার স্বপ্ন। কিন্তু আপনি যদি আমার মতো কোনও ফেন্সি লুকিং ফিজিসিস্ট হতে চান, তবে বো টাই দরকার।

মেলিসা: ডার্ক চকলেটের সঙ্গে কি ডার্ক ম্যাটারের কোন সম্পর্ক আছে?

সুবর্ণ: না, নিঃসন্দেহে কোনও সম্পর্ক নেই।

মেলিসা: একেবারেই না?

সুবর্ণ: না।

মেলিসা: ডার্ক ম্যাটার সমস্যা সমাধানের সময় তুমি কি ডার্ক চকলেট খাও?

সুবর্ণ: না, তবে চাইলে আমি দুটি একই সঙ্গে করতে পারি।

মেলিসা: তুমি কি কখনও কিছু গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যাও, যেমন গত বছর তুমি যে সবুজ সোয়েটারটা পরেছিলে তা কি মনে আছে? তুমি কি প্রায়ই মনে মনে বলে থাকো- কেন আমি সেই সবুজ সোয়েটারটা খুঁজে পাচ্ছি না?

সুবর্ণ: যতদুর মনে পড়ে আমি গত বছর সবুজ সোয়েটার পরিনি। বিডিনিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ