যুক্তরাষ্ট্রের ট্রাভেল এলার্টে বাংলাদেশ অতি ঝুঁকিপূর্ণ ‘কে’ তালিকায়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্বের ৩৫টি দেশকে মার্কিন নাগরিকদের জন্য অতি ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে ‘কে’ ক্যাটাগরিভুক্ত করেছে স্টেট ডিপার্টমেন্ট, যেখানে বাংলাদেশের নামও স্থান পেয়েছে। ৯ই এপ্রিল ট্রাম্প প্রশাসন মার্কিন নাগরিকদের ক্যাটাগরিভিত্তিক নতুন ওই ট্রাভেল এলার্ট বা ভ্রমণ সতর্কতা জারি করে। এ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রচারিত মিডিয়া নোটে দাবি করা হয়েছে ‘কে’ ক্যাটাগরিভূক্ত ওই সব দেশে মার্কিন নাগরিকরা ভ্রমণে গেলে ‘অপহৃত’ কিংবা ‘পণবন্দি’ হওয়ার আশঙ্কা রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদিন সংঘবদ্ধ অপরাধ, সন্ত্রাসবাদ, অভ্যন্তরীণ নিরাপত্তাহীনতা, প্রাকৃতিক দুর্যোগ ও স্বাস্থ্যগত ঝুঁকিসহ কিছু সূচকের ভিত্তিতে মার্কিন নাগরিকদের ভ্রমণের ওপর সতর্কতা জারি করা হতো। কিন্তু এবার ‘কে’ নামক নতুন একটি সূচক যোগ করা হয়েছে- যাতে ‘অপহরণ’ ও ‘পণবন্দি’ হওয়ার আশঙ্কাকে অন্তর্ভূক্ত করা হয়েছে। ‘কে’ ক্যাটাগরির তালিকায় স্থান পাওয়া দেশগুলো হলোÑ আফগানিস্তান, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, বাংলাদেশ, বারকিনা ফাসো, ক্যামেরন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কলম্বিয়া, কঙ্গো, ইথিওপিয়া, হাইতি, ইরান, ইরাক, কেনিয়া, লেবানন, লিবিয়া, মালয়েশিয়া, মালি, মেক্সিকো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ত্রিনিদাদ এন্ড টোবাগো, তুরস্ক, উগান্ডা, ইউক্রেন (রুশ নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেন), ভেনিজুয়েলা ও ইয়েমেন। স্টেট ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি মতে, ওই ৩৫ দেশে ভ্রমণকারী মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই যুক্তরাষ্ট্র প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে এসব দেশের কনস্যুলার অফিসের সঙ্গে যোগাযোগ রাখছে মার্কিন কর্তৃপক্ষ।
নতুন কোনো তথ্য পেলে তা-ও জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। উল্লেখ্য, মার্কিন নিরাপত্তা সতর্কতার অতিব ঝুঁকিপুর্ণ ‘কে’ ক্যাটাগরিতে এমন এক সময় বাংলাদেশের নাম ওঠলো যখন দেশটির পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও’র বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন ওয়াশিংটন সফর করছেন। নতুন সতর্কবার্তা জারির একদিন আগেই তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ও দেশটির জাতীয় নিরাপত্তা উপ-প্রধানের সঙ্গে বৈঠক করেন।মানবজমিন
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি